প্রথম সরকারি বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

২৬ জুন, ২০২৬ - রাত ৯:১৩
 742
প্রথম সরকারি বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
প্রথম সরকারি বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। দু্ই দেশের প্রধানমন্ত্রীর তারেক রহমান আমন্ত্রণে চীন ও মালয়েশিয়া সফর করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

এর আগে বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও একই ফ্লাইটে দেশে ফেরেন।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দও  বিমানবন্দরে দলীয় প্রধানকে স্বাগত জানান।