নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাল্টিপারপাস হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জি এস ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ।
সভাপতিত্ব করেন জেলা ছাত্র শিবিরের সভাপতি তাজ মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের স্কুল কার্যক্রম সম্পাদক ডা. জায়েদ আহমাদ।
এ সময় আরও বক্তব্য জেলা শিবিরের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ,জেলা শিবিরের ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক তানভীর সিকদার,জেলা প্রকাশনা সম্পাদক মো:নুরুজ্জামান, জেলা এইচ আর ডি সম্পাদক মো: নাইমুল ইসলাম,ভিক্টোরিয়া কলেজ শিবিরের সভাপতি মো: ওয়াকিবুজ্জামান অভি সহ শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা সেক্রেটারী মো: রোমান শেখ।





