নড়াইলে বিচ ভলিবল প্রতিযোগিতায় নড়াইল এক্সপ্রেস জয়ী
নড়াইলে বিচ ভলিবল প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নড়াইল ভলিবল একাডেমি নড়াইলের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রবিবার থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় ১০ টি দল অংশ গ্রহন করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল দলের অধিনায়ক হরোশিত বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিষখোলা ভলিবল একাডেমির সাধারণ সম্পাদক ক্রীড়া সংগঠক মো: আশরাফুল খান। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক আশিকুর রহমান সৌরভ। খেলার ফাইনালে মুখোমুখি হয় নড়াইল এক্সপ্রেস বনাম উদয়ন সংঘ। নড়াইল এক্সপ্রেস খেলায় জয়লাভ করেন। খেলার শেষ অংশে দুই দলকে পুরষ্কৃত করা হয়।





