স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

২০ আগস্ট, ২০২৬ - রাত ৮:৫৪
 891
স্বেচ্ছাসেবক দলের  প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি অনুষ্ঠিত 
বৃক্ষরোপণ ও পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকাল ১১টার দিকে লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্লা মোঃ আকিদুল ইসলাম দুলু ও সদস্য সচিব কাজী ইকবাল হোসেনের নেতৃত্বে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শেষে প্রায় শতাধিক বনজ, ফলজ ও ওষুধি গাছের চারা রোপণ করেন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য, আশিকুর রহমান স্বপন, লোহাগড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদ আলম শিপলু, ফিরোজ আহমেদ, ছাত্রদল নেতা শরিফুল ইসলাম লায়ন, লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি সিকদার আনিসুর রহমান, মিঠুন আকাশ সহ প্রমূখ।