নড়াইলে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও আলোচনা সভা

১৯ আগস্ট, ২০২৬ - রাত ৯:৫৯
 1.3k
নড়াইলে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও আলোচনা সভা
নড়াইলে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রার ছবি

নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে নড়াইল বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মঞ্জুরুল সাইদ বাবুর সভাপতিত্বে সদস্য সচিব আরিফুজ্জামান মিলন সঞ্চালনায়  অতিথি হিসাবে উপস্থিত জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল।

এ সময় fআরও  উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক সিহাবুর রহমান, জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি, সদস্য সচিব আল মামুন গাজী।

সমাবেশে বক্তারা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।