নড়াইলে শিশু হত্যা ধর্ষণ মামলায় রবিউল সিকদার ওরফে রবিকে মৃত্যুদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা

১৯ আগস্ট, ২০২৬ - রাত ৭:২১
 298
নড়াইলে  শিশু হত্যা ধর্ষণ মামলায় রবিউল সিকদার ওরফে রবিকে মৃত্যুদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা
নড়াইলে শিশু হত্যা ধর্ষণ মামলায় রবিউল সিকদারকে সাজা দিয়েছেন আদালত

ঘটনার এক মাসের মধ্যে নড়াইলের চাঞ্চল্যকর ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যা  মামলার একমাত্র আসামী রবিউল সিকদার ওরফে রবিকে মৃত্যুদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।


অভিযোগ প্রমানিত হওয়ায় এ রায় প্রদান করে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক শেখ ছামিদুল ইসলাম।
মামলায় মোট ২৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আজ রায় ঘোষণার করেন বিজ্ঞ আদালত।
 সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,  20 জুলাই বিকেলে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মফিজুর রহমানের ৫ বছরের শিশু কন্যা জান্নাতুল মাওয়াকে দীর্ঘ সময় বাড়ি না ফেরায় তাকে খুজতে থাকে স্বজনেরা। খোজাখুজির এক পযায়ে প্রতিবেশি আতিয়ার শিকদারের ছেলে রবিউল সিকদার ওরফে রবির ঘরের মধ্যে অচেতন অবস্থায় খুজে পাওয়া যায়  জান্নাতুলকে । স্বজনরা নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় 21 জুলাই জান্নাতুল এর বাবা বাদী হয়ে রবিউল সিকদারকে আসামী করে নড়াইল সদর  থানায় মামলা দায়ের করেন।
একই দিন আসামী রবিউল সিকদারকে দত্তপাড়া বাসষ্টান্ড থেকে আটক করে পুলিশে হস্তান্তর করেন জনতা। 
এক মাসের মধ্যে মামলায় রায় এর দাবিতে নড়াইলের দত্তপাড়ায় বেনাপোল-যশোর সড়ক অবরোধ করেন উত্তেজিত জনতা। একই দাবিতে মানববন্ধন, ঘেরায় কর্মসূচি পালিত হয় নড়াইল শহরে।
গ্রেফতারের পর ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্ধি দেন আসামী রবিউল সিকদার রবি। মামলার তদন্তকারী কর্মকর্তা, নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু গত ৪ আগষ্ট নড়াইলের আদালতে চার্জশীট দাখিল করেন। গত ৯ আগষ্ট মামলার চার্জ গঠন করে আদালত। ২৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আজ রায় ঘোষণার করেন বিজ্ঞ বিচারক।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নড়াইল জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাড. আজিবুর রহমান, অতিরিক্তি পিপি তারিকুজ্জামান লিটু ও অ্যাড ইস্রাফিল খবির রাজু। 
আসামীপক্ষে মামলাটি পরিচালনা করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী কাজী আবুল কালাম। রায় ঘোষনার সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় বাস্তবায়নের দাবী শিশুকন্যার স্বজনদের।

নড়াইল জজকোর্টের অতিরিক্তি পিপি তারিকুজ্জামান লিটু বলেন, আমরা এই রায়ে সন্তুষ্ট। আশা করছি দ্রুত সময়ের মধ্যে রায় বাস্তবায়ন করা হবে।