সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নড়াইলে ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৫ আগস্ট, ২০২৬ - রাত ৯:৪৮
 2.5k
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নড়াইলে ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল
দোয়ার অনুষ্ঠান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে নড়াইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে জেলা ছাত্রদলের আয়োজনে নড়াইল জেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু, সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. ফরিদ হোসেন বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সদস্য সচিব আল মামুন গাজী।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।