বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৫ আগস্ট ) শনিবার বেলা সাড়ে ১১ টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশব্যাপী ইএফটি ও আইবাস++ এর মাধ্যমে অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসন ও শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষক-কর্মচারীদের এই কার্যক্রমের অংশ গ্রহন করেন।
নড়াইলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ নাজমুল হুদা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত পুলিশ সুপার নুরই আলম সিদ্দিকী,নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহাবুবুর রশিদ লাবলু,স্থানীয় জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা বিভাগের প্রতিনিধি এবং জেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার সুবিধাভোগী শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।





