নড়াইলে মূর্ছনা সংগীত নিকেতন-এর আয়োজনে নজরুল বর্ষ ২০২৬ উদযাপন
নড়াইলে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে মূর্ছনা সংগীত নিকেতন-এর আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় সুলতান মঞ্চ চত্তরে শামীমূল ইসলাম টুলুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার আব্দুল রাকিবিল বারী, চিত্রশিল্পী বিমানেশ বিশ্বাস,ডাক্তার মায়া রানী বিশ্বাস,নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু,মূর্ছনা সংগীত নিকেতনের সাধারন সাম্পাদক প্রলয় কীর্ত্তনীয়া,সাবেক কাউন্সিলর ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শরফুল আলম লিটু, দৈনিক ওশান এর প্রকাশক সম্পাদক মোঃ আলমগীর সিদ্দিকী, যাযাবর মুনীরসহ স্থানীয় বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের ওপর আলোচনা এবং নতুন প্রজন্মের মাঝে তার আদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতায় খুদে শিল্পীরা অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।





