নড়াইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

৬ জুলাই, ২০২৬ - দুপুর ১:২৪
 261
নড়াইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

নড়াইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন নড়াইল ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নড়াইলের আয়োজনে এ উপলক্ষে র্্যালী আলোচনা সভা, গাছের চারা বিতরণ, ঋণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

  পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক .মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল- আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নড়াইল- আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। সময় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নড়াইলের উপ-পরিচালক গোলাম রসুল সহ অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।  সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ###