দায়িত্ব পালনে অবহেলায় পিএসকে বরখাস্ত করলেন নড়াইল-২ আসনের এমপি

২৮ জুন, ২০২৬ - বিকাল ৬:৪২
 3.7k
দায়িত্ব পালনে অবহেলায় পিএসকে বরখাস্ত করলেন নড়াইল-২ আসনের এমপি

অনুদানের চিঠিতে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আতাউর রহমানের সন্তানের নাম থাকার ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) কে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। 

রোববার (২৮ জুন) বাংলাদেশ জাতীয় সংসদের অফিসিয়াল প্যাডে নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ জারি করা হয়।

চিঠিতে বলা হয়,দায়িত্ব পালনে অবহেলার কারণে ব্যক্তিগত সহকারী আবু সালেহ মোহাম্মদ গোফরানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আদেশটি ২৬ জুন থেকে কার্যকর বলে গণ্য হবে।

প্রসঙ্গত, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান এর ঐচ্ছিক তহবিল হতে অনুদান সংক্রান্ত চিঠিতে তার সন্তানের নাম থাকার বিষয়টি জানা যায়।

সিনিয়র সহকারী সচিব রাখী আহমেদ এর ১৪.০৬.২০২৬ তারিখের স্বাক্ষরিত চিঠিতে নড়াইল-২ আসনের সংসদ সদস্য এর সন্তানের নাম তালিকার ১ নং এবং ৮ নং এ রয়েছে বলে অভিযোগে ওঠে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হয়।

এ প্রসঙ্গে আতাউর রহমান পাঠক প্রবাহকে জানান, ব্যক্তিগত সহকারী আবু সালেহ মোহাম্মদ গোফরান এর কাছে থাকা তার স্বাক্ষর করা প্যাডে যে নাম গুলো পাঠিয়েছিলেন, সেই নামের বিষয়ে তিনি অবগত ছিলেন না। তিনি আরও বলেন, অনুদানের টাকা এখনো পাওয়া যায়নি।পেলে সঠিক ব্যক্তিদের মাঝে বিতরন করা হবে।

এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একাউন্টে একটি বিবৃত দেয়।

আমার কৈফিয়তঃ 

প্রিয় নড়াইলবাসী
আচ্ছালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। একজন এমপি জনকল্যাণমূলক কাজের জন্য অর্থ বছরে ৫,০০,০০০/- টাকা ঐচ্ছিক অনুদান তহবিল পেয়ে থাকে। আমি যেদিন শপথ নিয়েছি সেদিন থেকে এই অর্থ বছরে হিসাব করলে নড়াইল ২ আসনে ১,৮৩,৫০০/-  টাকা পাওয়ার কথা। 
সেই টাকা নেয়ার জন্য সংসদ সচিবালয়ে নামের তালিকা আগে জমা দেয়া লাগে।
আমি এলাকায় ব্যস্ত থাকার মধ্যে পিএস ফোন দিলো আজকের দিনের মধ্যে নামের তালিকাসহ ডিও জমা দিতে হবে। আমি তাকে বললাম তুমি সব ইউনিয়ন থেকে তালিকা সংগ্রহ করে জমা দাও। 
সে বলল, অফিস থেকে বলেছে এখন কিছু পরিচিত নাম দিয়ে এটা তুলে নিতে হবে পরে বিভিন্ন সময়ে বিতরণ করে প্রকৃত তালিকা আপনারা সংরক্ষণ করতে পারবেন। 
তখন পিএস এর কাছে থাকা স্বাক্ষর করা প্যাডে এই তালিকা টা অফিসে জমা দিয়েছে। তালিকায় কাদের নাম দিয়েছে আমি দেখারও সুযোগ পায়নি।
এমনকি কি সেই টাকা টা এখনও আমি হাতে পায়নি। 
কিন্তু এখন দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু লেখা। 
টাকা হাতে পাওয়ার পর এই অর্থ বছর শেষ হলে অন্যান্য অনুদানের মতো প্রকৃত তালিকা নড়াইল ২ আসনের জনগণ জানতে পারবে ইনশাআল্লাহ। 
যারা হেয় প্রতিপন্ন করার জন্য চেষ্টা করছেন তাদের জন্য আমার অফুরন্ত দোয়া। 
নির্বাচনের পূর্বেও আপনাদের অনেকের অপপ্রচারের কারণে মহান আল্লাহ আমার পরিচিত অনেক বাড়িয়ে দিয়েছিলেন।
জনগনের হকের একটি পয়সাও আমি বা আমার পরিবারের কেউ আগামী ৫ বছরে
 ছুঁয়ে দেখবে না ইনশাআল্লাহ।