পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নড়াইলে স্বেচ্ছাসেবক দলের মিছিল

২৩ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১০:০৭
 3.7k
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নড়াইলে স্বেচ্ছাসেবক দলের মিছিল
নড়াইলে স্বেচ্ছাসেবক দলের মিছিল

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নড়াইলে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নড়াইল শহরের চৌরাস্তায় অবস্থিত বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুজ্জামান মিলনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিয়ার রহমান, সাবেক জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক রাজু আহমেদ রাজিব, পৌর যুবদলের আহ্বায়ক রিয়াজুল কামাল পাভেল, জেলা ছাত্রদলের সদস্য সচিব আল মামুন গাজী, জেলা ছাত্রদলের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক রাহেলা হাসমিন হীরা, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মেহেদী হাসান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে।