২১ ও ২২ আগস্ট বড়দিয়া মহাজন ফেরিঘাটে যান চলাচল বন্ধ

২০ আগস্ট, ২০২৬ - রাত ১০:২১
 668
২১ ও ২২ আগস্ট বড়দিয়া মহাজন ফেরিঘাটে যান চলাচল বন্ধ

সংস্কার কাজের জন্য আগামী ২১ ও ২২ আগষ্ট নড়াইলের বড়দিয়া মহাজন ফেরিঘাট দিয়ে সকল যানবাহন চলাচল বন্ধ থাকবে।

নড়াইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়,নড়াইল সড়ক বিভাগের আওতাধীন লোহাগড়া নড়াগাতী সড়কের বড়দিয়া মহাজন ফেরিঘাটের উত্তর প্রান্তের পন্টুন ও গ্যাংওয়ে উঠানোর কাজের জন্য ২১ ও ২২ আগষ্ট সকাল ৯ টা থেকে রাত ৭ টা পর্যন্ত সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হবে।

নড়াইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম পাঠক প্রবাহকে বিষয়টি নিশ্চিত করেছেন।