নড়াইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

১৬ আগস্ট, ২০২৬ - রাত ৯:০২
 1k
নড়াইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নড়াইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে 'জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৬ আগষ্ট)  সকাল ১০টায়  সদর উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে মৎস্যপক্ষের উদ্বোধন করেন প্রধান অতিথি  নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু সহ অতিথিবৃন্দ।
এরপর একটি  বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এসময়  সদর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন সংসদ সদস্যসহ অতিথিবৃন্দ।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু, বিশেষ অতিথি নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক,অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ নূর-ই-আলম সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি,এম, রাহসিন কবির, জেলা মৎস কর্মকর্তা মাহাবুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, জেলা জামাতের কর্মপরিষদ সদস্য মোঃ হেমায়েতুল হক হিমু, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তি ও টেকসই মাছ চাষের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, এ বছর নড়াইল জেলায় মাছের চাহিদা ১৬ হাজার ৪২৫ মেট্রিক টন। বিপরীতে উৎপাদন হবে ১৭ হাজার ১০০ মেট্রিক টন। ফলে চাহিদা মিটিয়ে প্রায় ৬৭৬ মেট্রিক টন মাছ জেলার বাইরে বিক্রি করা সম্ভব হবে।
 অনুষ্ঠানে মৎস্য উৎপাদনে বিশেষ অবদানের জন্য  মৎস্যচাষী সদর উপজেলার বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমায়েত হোসেন ফারুকসহ তিনজন চাষীকে সম্মাননা স্মারক দেয়া হয়।

 নড়াইল জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়। মৎস্য পক্ষ উপলক্ষে বিভিন্ন এলাকায় জনসচেতনামূল কর্মসূচি পালিত হবে।