সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন  উপলক্ষে লোহাগড়ায় কৃষকদল  নানা কর্মসূচি পালন

১৫ আগস্ট, ২০২৬ - বিকাল ৬:৫৯
 1.2k
সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন  উপলক্ষে লোহাগড়ায় কৃষকদল  নানা কর্মসূচি পালন
দোয়ার অনুষ্ঠান

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন  উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় কৃষকদল  নানা কর্মসূচি পালন করেছে।

শনিবার দুপুরে দলের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে লোহাগড়া উপজেলা ও পৌর কৃষকদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  পরে তবারক বিতরণ করা হয়।  

এসময় লোহাগড়া উপজেলা কৃষকদলের সদস্য সচিব মেজবাহ উদ্দিন পারভেজ, যুগ্ম আহবায়ক  মোঃ নজরুল ইসলাম, মোঃ মুরাদ হোসেন, পৌর কৃষক দলের আহবায়ক মোঃ নাজমুল হুদা, জয়পুর ইউনিয়ন কৃষকদলের  সভাপতি মোঃ রুমি ফকির, মল্লিকপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ মফিজুর রহমান কাকা মিয়া, কাশিপুর ইউনিয়নের সভাপতি জাহিদুর রহমান, কোটাকোলের সভাপতি মোঃ টুনু বিশ্বাস,ইতনা ইউনিয়নের সভাপতি মাসুদ রানা চুন্নু, মল্লিকপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক  মাহাবুবুর রহমান, আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।