নড়াইলে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৩
নড়াইলে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে। শহরের বাশভিটা নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার রাত ৮ টার দিকে এই দূর্ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তির নাম আল আমিন ট্রাকের চালকের সহকারী। সে যশোর জেলার কোতয়ালি থানার খোলাডাঙ্গা গ্রামের মোঃ মফিজ এর পুত্র। ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আজ শুক্রবার রাত ৮ টার দিকে বেনাপোল-ঢাকা সড়কের নড়াইল সদরের বাশভিটা নামক স্থানে একটি ট্রাক দাড়িয়ে ছিল। ট্রাকের চালকের সহকারী ট্রাকের চাকা পরিক্ষার করছিল। এ সময় যশোর থেকে নড়াইলগামী একটি প্রাইভেটকার দ্রুতগতিতে এসে ট্রাকের পিছনে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই আল আমিনের মৃত্যু হয়। এ সময় প্রাইভেটকারে থাকা ৩ জন আহত হয়েছে।
নড়াইল ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শেখ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে জেলা হাসপাতালে প্রেরন করা হয়েছে। পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবে।





