নজরুল বর্ষ উপলক্ষে নড়াইলে মতবিনিময় সভা
‘নজরুল বর্ষ’ উপলক্ষে নড়াইলে জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আবদুল ছালাম।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সারমিনা সাত্তার, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. জামাল উদ্দিন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহম্মদ আনোয়ার হোসেন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুবুর রশিদ লাবলুসহ সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় নজরুল বর্ষ যথাযথভাবে পালনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।





