নড়াইলে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১১ আগস্ট, ২০২৬ - রাত ৯:৪০
 148
নড়াইলে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নড়াইলে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নড়াইলে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১টায় নড়াইল সদর উপজেলার জুড়ুলিয়া বিষ্ণুপুর মহাজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে শিক্ষার্থীদের দুটি বিভাগে ভাগ করে লিখিত কুইজ পরীক্ষা নেওয়া হয়। পরে উত্তরপত্র যাচাই-বাছাই শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শাহাবাদ মডেল থানা শিবিরের আয়োজনে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা ছাত্রশিবিরের সভাপতি তাজ মোহাম্মদ। 
এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রশিবিরের ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক তানভীর সিকদার, সদর উত্তর শাখার সভাপতি এইচ এম আবু তাহের। 
বক্তারা বলেন, শুধু গতানুগতিক ধারায় পড়ালেখা করলেই হবে না। জীবনের সঠিক লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করে সে অনুযায়ী পড়াশোনা করতে হবে। তাহলেই জীবনে সফলতা অর্জন করা সম্ভব।
তারা আরও বলেন, শুধু উচ্চশিক্ষিত হলেই চলবে না; একজন মানুষকে সৎ ও নৈতিক হতে হবে। দেশে অনেক শিক্ষিত মানুষ থাকলেও তাদের কেউ কেউ অসৎ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তাই শিক্ষিত হওয়ার পাশাপাশি সৎ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তাহলেই আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।