নড়াইল সরকারি বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

১০ আগস্ট, ২০২৬ - রাত ৯:৩৭
 1k
নড়াইল সরকারি বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
নড়াইল সরকারি বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

নড়াইল সরকারি বালিকা বিদ্যালয় পরিদর্শন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন।

সোমবার (১০ আগস্ট) দুপুরের দিকে মন্ত্রী নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ে পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিষয়ে খোঁজখবর নেন।

মতবিনিময়কালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীরা যাতে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও আরও বেশি অবদান রাখতে পারে, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সাংস্কৃতিক চর্চার সুযোগ বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।