নড়াইলে সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে সুলতান সম্মাননা পদক প্রদান

১০ আগস্ট, ২০২৬ - রাত ৯:২৪
 2.2k
নড়াইলে সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে সুলতান সম্মাননা পদক প্রদান
নড়াইলে সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে সুলতান সম্মাননা পদক প্রদান

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের নামে দেওয়া ‘সুলতান সম্মাননা পদক-২০২৬ এ ভূষিত হলেন চিত্রশিল্পী অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের সাবেক চেয়ারম্যান।

বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্ম বার্ষিকী দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ পদক প্রদান হয়।
দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে সুলতান সম্মাননা পদক প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। 
এ সময় বক্তব্য রাখে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম , নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। 

অনুষ্ঠানের বরেণ্য চিত্রশিল্পী প্রফেসর ড. মো: আব্দুর সাত্তারের হাতে  সুলতান সম্মাননা পদক তুলে দেন অতিথিবৃন্দ। 
এ ছাড়া সকালে শিল্পীর মাজার শহরে মাজিমদিয়া এলাকায় অবস্থিত এস এম সুলতান সংগ্রহশালায়  সকালে কোরআন খানি, শিল্পীর সমাধীতে শ্রদ্ধাঞ্জলি অর্পন, আর্টক্যাম্প, শিশু-কিশোরদের চিত্রাক্ষন প্রতিযোগিতা।