নড়াইলের কালিয়ায় ওয়ান শুটার গান ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার
নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রাম থেকে ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ খবির মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
বুধবার (০৮জুলাই) বিকালে এ আটকের ঘটনা ঘটে।
গ্রেপ্তার খবির মোল্লা কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের কাউসার মোল্লার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, র্দীঘ দিন খবির মোল্লাসহ তার সন্ত্রাস বাহিনী নিয়ে সিলিমপুর গ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল। তার জের ধরে আজ গোপন সংবাদের ভিত্তিতে সিলিমপুর গ্রামে অভিযান চালিয়ে খবির মোল্লাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-৬ কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





