নড়াইলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও চেক বিতরণ

৮ জুলাই, ২০২৬ - দুপুর ২:০৮
 674
নড়াইলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও চেক বিতরণ
ক্ষতিগ্রস্থদের মাঝে টিন ও চেক বিতরণ করছে অতিথিরা

নড়াইল সদর উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৮টি পরিবারের মাঝে গৃহ নির্মাণ সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক। সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি. এম. রাহসিন কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. মেহেরুননেছা এবং নড়াইল- আসনের সংসদ সদস্যের প্রতিনিধি হাফেজ আব্দুল্লাহ আল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে গৃহ নির্মাণ অনুদান হিসেবে ঢেউটিন চেক বিতরণ করা হয়। প্রয়োজন অনুযায়ী প্রতিটি পরিবারকে বান্ডেল থেকে সর্বোচ্চ বান্ডেল পর্যন্ত ঢেউটিন দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতি বান্ডেল ঢেউটিনের বিপরীতে হাজার টাকা করে চেক প্রদান করা হয়েছে।