প্রতিবন্ধীকে নির্যাতনে হত্যা মামলায় ২ আসামী গ্রেপ্তার

৪ জুলাই, ২০২৬ - দুপুর ১২:২১
 2.6k
প্রতিবন্ধীকে নির্যাতনে হত্যা মামলায়   ২ আসামী গ্রেপ্তার

নড়াইলে চোর সন্দেহে প্রতিবন্ধী আনোয়ার হোসেনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনে মৃত্যুর ঘটনায় মামলার এক নাম্বর আসামী প্রসেনজিৎ বিশ্বাস (২৫) ও অপুর্ব বিশ্বাস(২৭)কে গ্রেপ্তার করেছে র্যা ব।

 গ্রেপ্তারকৃত প্রসেনজিৎ বিশ্বাস নড়াইল সদর উপজেলার উত্তর খলিশাখালি গ্রামের নিভাস বিশ্বাসের ছেলে অপূর্ব বিশ্বাস একই গ্রামের অনাধি বিশ্বাসের ছেলে।

শুক্রবার (৩ জুলাই) রাতে র‌্যাব-৬, সিপিসি সদর কোম্পানির ভাটিয়াপাড়া ক্যাম্প ও র‌্যাব ৬, সিপিসি-৩ যশোর ক্যাম্প আসামিদের গ্রেপ্তার করে।

এনিয়ে মোট এজাহার নামীয় ৩ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।

র‌্যাব জানায়, র‌্যাব -৬, সিপিসি সদর কোম্পানির (ভাটিয়াপাড়া ক্যাম্প) একটি আভিযানিক দল শুক্রবার রাতে গোপন সংবাদ পেয়ে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার জয়পাশা এলাকা থেকে নড়াইলের মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এজাহার নামীয় এক নম্বর পলাতক আসামি প্রসেনজিৎ বিশ্বাসকে গ্রেপ্তার করে।

 অপর একটি অভিযানে র‌্যাব -৬ এর যশোর ক্যাম্পের একটি দল যশোর জেলার ঝিকরগাছা থানাধীন মিশ্রী দেয়াডা  এলাকা থেকে মামলার ৩ নম্বর এজাহার নামীয় আসামি অপূর্ব বিশ্বাসকে গ্রেপ্তার করে।