নড়াইল-২ এর সংসদ সদস্য আতাউর রহমানকে সর্তক করলো জামায়াত
নড়াইল-২ ( লোহাগড়া ও নড়াইল সদরের একাংশ) আসনের দলের সংসদ সদস্য, নড়াইল জেলা জামায়াতের আমীর আতাউর রহমান বাচ্চুক সর্তক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রোববার (২৮ জুন) এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সম্প্রতি সংঘটিত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুকে সংগঠনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।
উল্লেখ, গত শুক্রবার আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিলের অনুদান তালিকায় সচিবালয় অনুমোদিত ২১ জনের ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকার এ তালিকা তার মেয়ের নাম দুবার থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে।
দায়িত্ব অবহেলার অভিযোগে সংসদ সদস্য তার ব্যক্তিগত সহকারী (পিএস) আবু সালেহ মোহাম্মদ গোফরানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।





