নড়াইলে ১ লাখ শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে

২৮ জুন, ২০২৬ - দুপুর ১:৫৫
 262
নড়াইলে ১ লাখ শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে

১ লাখ শিশুকে ভিটামিন এ খাওয়ানোর লক্ষ্যে নড়াইলে দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলছে।

সারাদেশের ন্যায় নড়াইল জেলাতে  ভিটামিন প্লাস ক্যাম্পেইন চলছে।

রোববার সকাল ৯ টায় জেলার সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিকাল ৪টা পর্যন্তু এ কার্যক্রম চলবে।
এসময় সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)  হোসনে আরা তান্নি, পরিবারপরিকল্পলা অধিদপ্তরে উপ-পরিচালক আলিফ নূর প্রমূখ। এসময়  সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেলার ৩টি পৌরসভা ও ৩৯টি ইউনিয়নে ০৬ মাস হতে ১১ মাস বয়সী ১১ হাজার ৮শ ৪৪ জন শিশুকে ১লক্ষ আইইউ ক্ষমতা সম্পন্ন নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮৭ হাজার ৮শ ৮২ জন শিশুকে ২লক্ষ আইইউ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ক্যাম্পেইনে ১হাজার ২০টি কেন্দ্রে ২ হাজার ৪০ জন স্বেচ্ছাসেবক, ২৫০ জন কর্মী ও ১২০ জন সুপার ভাইজার দায়িত্ব পালন করছেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্তু এ কার্যক্রম চলবে।