আজ ২৭ জুন শনিবার সকালে নড়াইল ওয়েস্ট জেন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোং লি:কার্যালয়ের সামনে আয়োজিত এই সমাবেশে শ্রমিক কর্মচারীরা ব্যানার হাতে এই মানববন্ধনে অংশ নেন। ঘন্ঠাব্যাপি সমাবেশে বক্তারা তাদের দীর্ঘদিনের বকেয়া দাবি অনতিবিলম্বে মেনে নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু বক্কর সিদ্দিকী। তিনি তার বক্তব্যে বলেন, "শ্রমিক কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে ওজোপাডিকো-র বেতন স্কেল-২০২৬ দ্রুত ঘোষণা করতে হবে। এছাড়া কোম্পানির স্বার্থে এবং বিদ্যুৎ খাতের উন্নয়নে অর্গানোগ্রাম সংশোধন করে স্থায়ী পদ বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হোসেন বলেন, "আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ প্রথা বাতিল করে স্থায়ীভাবে লোকবল নিয়োগ করতে হবে। সিবিএ কর্তৃক উত্থাপিত ১২ দফা দাবি আদায়ে আমরা ঐক্যবদ্ধ এবং এই দাবিগুলো অবিলম্বে মেনে না নিলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। প্রত্যেকেই শ্রমিকদের অধিকার রক্ষা এবং ওজোপাডিকো-র সার্বিক উন্নয়নে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন প্রকল্প গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি হাবিবুর রহমান এবং যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমানসহ উক্ত সমাবেশে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং সাধারণ শ্রমিক কর্মচারীরা উপস্থিত ছিলেন।