নড়াইলে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস নড়াইলে পালিত হয়েছে।শুক্রবার সকাল ১০টায় এ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মসূচির আয়োজন করে।
সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. আবদুল ছালাম।
বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী, উপস্থিত ছিলেন ডাক্তার ইসমাইল হোসন বাপ্পি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক গোলক মজুমদার প্রমূখ। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।





