নড়াইলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

২৬ জুন, ২০২৬ - রাত ১:১১
 335
নড়াইলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নড়াইলের চাচড়া দারুল উলুম আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাচুড়া দারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান।

সমাবেশে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা এবং অভিভাবকদের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।