ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

২৫ জুন, ২০২৬ - রাত ২:২২
 1.1k
ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে  সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৪ জুন ) সকাল সাড়ে ১০টায় নড়াইল কোর্ট চত্বরে 'নড়াইল প্রেসক্লাব'-এর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
নড়াইল প্রেসক্লাবের সভাপতি এস এম আব্দুল হকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহাবুবুর রশীদ লাবলু , সাংবাদিক আল-আমিন, সাংবাদিক কাজী হাফিজুর রহমান, খায়রুল আরেফিন রানা, রাজু আহমেদ এবং তানজির হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকায় সাংবাদিকদের উপর জামায়াতের নেতাকর্মীরা হামলা চালায়।সাংবাদিকদের ওপর এই সহিংস হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে । অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।এসময় নড়াইল প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।