নড়াইলে বেবী কেয়ার স্কুলের ফল উৎসবের আয়োজন

২৩ জুন, ২০২৬ - রাত ৮:০৮
 4.5k
নড়াইলে বেবী কেয়ার স্কুলের ফল উৎসবের আয়োজন
নড়াইলে বেবী কেয়ার স্কুলের ফল উৎসবের আয়োজন

দেশী ফল খাই, সুস্থ ও সুন্দর জীবন গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইল বেবী কেয়ার স্কুলের আয়োজনে দিনব্যাপি ফল উৎসবের আয়োজন করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় নড়াইল পৌরসভার রুপগঞ্জ এলাকায় অবস্থিত স্কুল চত্ত্বরে ফল উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদ নড়াইলের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও যশোর ক্যান্টনমেন্ট কলেজের অবঃ অধ্যক্ষ বোরহানুজ্জামানের সভাপতিত্বে এসময় নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুবুর রশীদ লাভলু, স্কুলের পরিচালক রবিউল ইসলাম রুবেল সহ স্কুলের শিক্ষার্থী অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 
 
মেলায় আম, কলা, লিচু, জাম, আশফল, তাল, পেয়ারা, জামরুল, পেপে, ছফেদা, করমুচাসহ প্রায় অর্ধশতাধিক দেশী ফলের প্রদর্শন করা হয়। শিক্ষার্থীরা এই ফল উসবের মাধ্যমে দেশী ফল সর্ম্পকে এবং এর পুষ্টিগুন সর্ম্পকে জানতে পারবে। স্কুলের শিক্ষার্থীদের উৎসাহ উদ্দিপনার সাথে ফল উৎসবে অংশগ্রহন করতে দেখা যায়। পরে সকল শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরন করা হয়।