নড়াইলে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন অপরাধের বিচারের দাবিতে নড়াইলে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায় জেলা এনসিপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নড়াইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, আমরা নতুন সরকারের ওপর আস্থা রাখতে চায় এবং আশা করবো দেশে বিগত দিনে ঘটে যাওয়া গুম, খুন ও ধর্ষণ সহ বিভিন্ন অপরাধের সুষ্ঠু বিচার করবে। তারা আরও বলেন, প্রতিটি অপরাধের নিরপেক্ষ বিচার নিশ্চিত করা গেলে দেশে অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে এবং সাধারণ মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা বৃদ্ধি পাবে। প্রতিবাদ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা এনসিপির আহ্বায়ক (কৃষিবিদ) মুন্সি জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি যুবশক্তির যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অনিক এবং সাবেক জেলা যুবশক্তির আহ্বায়ক ইয়াসিন আরাফাত।





