মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

২৩ জুন, ২০২৬ - রাত ৭:৫৩
 780
মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

 মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি // মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা ২৩ জুন মঙ্গলবার  সকালে অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের।

সভায় প্রকৃত সময়ে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণর প্রতি গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সহকারি পুলিশ সুপার সাব্বির আহম্মেদসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক তাজুল ইসলাম নির্ধারিত সময়ে সার উত্তোলন ও বিতরণের প্রতি গুরুত্ব আরোপ করে দেশের উন্নয়নে সার ডিলারদের ভুমিকা রাখার আহবান জানান। 

সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, ইউরিয়া ও নন ইউরিয়া সারের মাসিক বরাদ্দ, উত্তোলন, বিতরণ ও মজুদ স্যক্রান্ত বিষয়ে বিস্তারিত তুলে ধরে সারের ভেজাল রোধে কার্যকর পদক্ষেপের পাশাপাশি আসন্ন খরিপ-২ মৌসুমে আধুনিক জাতের বীজ প্রাপ্তি ও সুলভ মুল্যে কৃষকদের মাঝে বিতরণের ব্যবস্থা করার আহবান জানান।