মেসির জাদুতে আবারও উজ্জ্বল আর্জেন্টিনা। বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়ে নকআউট পর্বে পা রাখল মেসি বাহিনী

২৩ জুন, ২০২৬ - রাত ১:৩০
 449
মেসির জাদুতে আবারও উজ্জ্বল আর্জেন্টিনা। বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়ে নকআউট পর্বে পা রাখল  মেসি বাহিনী

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে অস্ট্রিয়া-কে ২-০ গোলে পরাজিত করেছে। এই জয়ে আর্জেন্টিনা শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে।

ম্যাচের নায়ক ছিলেন অধিনায়ক  মেসি । প্রথমার্ধে একটি পেনাল্টি মিস করলেও ৩৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। পরে যোগ করা সময়ে আরও একটি গোল করে জয় নিশ্চিত করেন। এই দুই গোলের মাধ্যমে মেসি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন।

ডালাসে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার দখলে। অস্ট্রিয়া লড়াই করার চেষ্টা করলেও লিওনেল স্কালোনির শিষ্যদের আক্রমণ সামাল দিতে হিমশিম খেতে হয়। মেসির পাশাপাশি আর্জেন্টিনার মিডফিল্ড ও রক্ষণভাগও ছিল দুর্দান্ত।

এই জয়ে গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনার পয়েন্ট এখন ৬। ফলে নকআউট পর্বে ওঠা একেবারেই নিশ্চিত হয়েছে তাদের। অন্যদিকে অস্ট্রিয়াকে শেষ ম্যাচে ভালো ফলের জন্য অপেক্ষা করতে হবে।