দৈনিক পাঠক প্রবাহ - : শিক্ষা

এইচএসসির ৩ বিষয়ে পুনঃপরীক্ষা: কারা সুযোগ পাবেন, কীভাবে হবে পরীক্ষা?
শিক্ষামন্ত্রীর ঘোষণার পর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথমপত্র বিষয়ে পুনঃপরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

জানা গেছে, ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় যারা অংশ নিতে পারেননি, তারা নির্ধারিত তারিখে অভিন্ন প্রশ্নপত্রে পুনঃপরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি, বৈরী আবহাওয়ার কারণে যাদের পরীক্ষা প্রত্যাশামতো হয়নি, তারাও পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন।

তবে কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করতে হবে এবং পুনঃপরীক্ষার তারিখ কবে হবে—এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের বৈঠকের পর এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, পুনঃপরীক্ষার আবেদন প্রক্রিয়া ও নীতিমালা প্রণয়নের কাজ চলছে। সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এদিকে, ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রথমপত্র পরীক্ষার ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটি থাকার বিষয়টি নিশ্চিত করেছে শিক্ষা বোর্ড। ফলে ওই দুটি প্রশ্নের উত্তর না লিখলেও পরীক্ষার্থীরা পূর্ণ নম্বর পাবেন। এছাড়া পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ে অতিরিক্ত **৫ নম্বর গ্রেস** দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেছেন, শিক্ষামন্ত্রীর ঘোষণার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পরই পরীক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রকাশ করা হবে।

অন্যদিকে, অনেক শিক্ষার্থীর দাবি,পদার্থবিজ্ঞান প্রথমপত্রের পুনঃপরীক্ষা সবার জন্য উন্মুক্ত করা হোক এবং দুটি পরীক্ষার মধ্যে যে পরীক্ষায় বেশি নম্বর পাওয়া যাবে, সেটিই চূড়ান্ত ফলাফলে গণনা করা হোক। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক জানিয়েছেন, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় রেখেই সব সিদ্ধান্ত নেওয়া হবে।

চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা দ্রুত জানিয়ে দেওয়া হবে জানিয়েছেন আব্দুল্লাহ শিবলী সাদিক।

এইচএসসি পদার্থবিজ্ঞানের প্রশ্ন পর্যালোচনায় বোর্ড, ভুল প্রমাণিত হলে দেওয়া হবে পূর্ণ নম্বর
সোমবার (১৩ জুলাই) কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠিত এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিভিন্ন মাধ্যমে যে বিষয়টি উঠে এসেছে, সে সম্পর্কে ঢাকা শিক্ষা বোর্ড অবগত রয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।

এতে আরও বলা হয়, পর্যালোচনায় সংশ্লিষ্ট কোনো প্রশ্নে ত্রুটি বা অসঙ্গতি প্রমাণিত হলে প্রচলিত পরীক্ষা মূল্যায়ন নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থীদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষণ করা হবে। কোনো পরীক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বরও দেওয়া হবে।

একই সঙ্গে পরীক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

৯০নং নড়াইল দক্ষিণ পূর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি অনুমোদন
মোঃ রাজু আহম্মেদ নড়াইল প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী।

সভাপতি মোঃ রাজু আহম্মেদ বলেন, বিদ্যালয়ের শিক্ষামান বৃদ্ধি করতে কাজ করা হবে। এই বিদ্যালয়টি থেকে শিক্ষার্থীরা যেন মানসম্মত শিক্ষা পেতে পারে যে বিষয় নজর দেয়া হবে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা অর্জনে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।"

এদিকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করেছেন।

মোঃ রাজু আহম্মেদকে অভিনন্দন জানিয়ে তার সাফল্য কামনা করেছেন নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ প্রকাশ হচ্ছে না
আজ বৃহস্পতিবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল পুরোপুরি প্রস্তুত করা সম্ভব হয়নি। এর পাশাপাশি কিছু কারিগরি জটিলতাও দেখা দিয়েছে। বড় কোনো সমস্যা না হলে আগামী সপ্তাহের প্রথম দিকে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে।

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহীনা ফেরদৌসী বলেন, "বৃত্তি পরীক্ষার ফল আজ প্রকাশিত হচ্ছে না। আগামী সপ্তাহের শুরুর দিকে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। দিনক্ষণ চূড়ান্ত হলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়ে দেওয়া হবে।"

উল্লেখ্য, পরীক্ষা শেষ হওয়ার পর এ নিয়ে পাঁচ দফায় ফল প্রকাশের সম্ভাব্য সময় পেছানো হলো। প্রথমে মে মাসের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশের কথা থাকলেও পরে তা পিছিয়ে ঈদের আগে ও পরে দুই দফা সময় দেওয়া হয়। তাতে ব্যর্থ হয়ে জুন মাসের মধ্যে ফল প্রকাশের জোর ঘোষণা দিলেও তা সম্ভব হয়নি। সর্বশেষ ৯ জুলাই তারিখ নির্ধারণ করেও তা রক্ষা করতে পারল না অধিদপ্তর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ৯ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী ফল প্রস্তুতের কাজ করছিল অধিদপ্তর। গত ৬ জুলাই অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপ-পরিচালক (সংস্থাপন) এ এস এম সিরাজুদ্দোহা জানিয়েছিলেন, ফলাফল প্রকাশের কাজ প্রায় শেষ, সব ঠিক থাকলে বৃহস্পতিবারই ফল প্রকাশ করা হবে। কিন্তু শেষ মুহূর্তে কারিগরি ত্রুটির কারণে তা সম্ভব হলো না।

চলতি বছরের ১৫ এপ্রিল শুরু হয়ে ১৮ এপ্রিল তা শেষ হয়।

এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লাখ ৪০ হাজারের কিছু বেশি। যার মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে পাঁচ লাখ এবং বেসরকারি কিন্ডারগার্টেনের ৯০ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। লাখো শিক্ষার্থী ও অভিভাবক এখন ফলাফলের অপেক্ষায় দিন গুনছেন।

আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও অভিন্ন প্রশ্নপত্রে: ড. আ ন ম এহছানুল হক মিলন
আমরা এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডকে এক সুতায় বেঁধেছি, একক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ক্ষেত্রেও বাংলা, ইংরেজির মতো সাধারণ বিষয়গুলোর পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে একযোগে অনুষ্ঠিত হবে।’

রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে বুধবার সকালে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে চার শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে আগামী বছর থেকে সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সকল আবশ্যিক ও সাধারণ বিষয়ের পরীক্ষা একই দিনে এবং অভিন্ন (একক) প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে।

কর্মকর্তাদের সতর্ক করে মন্ত্রী বলেন, ‘বিজি প্রেস থেকে সঠিক নিয়মে প্রশ্নপত্র পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্টদের সাথে সমন্বয় করে কোড অনুযায়ী সঠিক প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে। প্রশ্ন বিতরণে কোনো ভুল বা কোড বিভ্রাট ঘটলে ‘সরি’ বা দুঃখ প্রকাশ করে পার পাওয়া যাবে না। যার ভুল, তাকেই কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।’

শিক্ষা খাতে নিয়োগ জট ও মামলা সংক্রান্ত জটিলতা নিয়ে মন্ত্রী বলেন, ‘নয় মাসের পিটিআই ট্রেনিং, পিএসসির ব্যাকলগ কিংবা এনটিআরসিএ’র শিক্ষক নিয়োগে সব জায়গায় মামলা দিয়ে স্থবিরতা তৈরি করা হচ্ছে। ১৫ হাজার শিক্ষক নির্বাচিত হওয়ার পরও মামলা করে নিয়োগ আটকে দেওয়া হয়েছে। একটি গ্রুপ ও অ্যাসোসিয়েশনের কিছু লোক এই মামলার সাথে জড়িত। আমি তাদের চিহ্নিত করছি। যারা জাতি গঠনের অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করে, তারা রাষ্ট্রের শত্রু, দেশের শত্রু। এ বিষয়ে মহামান্য আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সরকারও তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেবে।’

এনটিআরসিএ’র মূল প্রেক্ষাপট তুলে ধরে ড. এহছানুল হক মিলন বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সালে শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালীন ওভার-স্যাচুরেটেড (অতিরিক্ত) প্রতিষ্ঠান ও রাজনৈতিক উদ্দেশ্যে যত্রতত্র স্কুল-কলেজ খোলা বন্ধ করতে আমি এনটিআরসিএ গঠন করেছিলাম। এর উদ্দেশ্য ছিল চিকিৎসকদের পিএমডিসি বা আইনজীবীদের বার কাউন্সিলের মতো শিক্ষকদের যোগ্যতার একটি রাষ্ট্রীয় সনদ দেওয়া, সরাসরি চাকরি দেওয়া নয়। কিন্তু বিগত সরকার একে ডাল-খিচুড়ি বানিয়ে ফেলেছে। ফলে উত্তীর্ণ শিক্ষকেরা ৫০ বছর বয়স পর্যন্ত চাকরির জন্য ঘুরছেন।’

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে কোনো নিয়ম না মেনে প্রতি ৩ কিলোমিটারের মধ্যে অপরিকল্পিতভাবে স্কুল ও মাদ্রাসা স্থাপন করা হয়েছে। ২৩ থেকে ২৬ শতক জায়গার ওপর ঘর তুলে নিবন্ধনহীন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, যেখানে শিক্ষকদের যোগ্যতার কোনো সঠিক যাচাই করা হয়নি।

মন্ত্রী জানান, ইবতেদায়ী ও প্রাথমিক স্কুলের মধ্যে দ্রুত সমন্বয় এবং এই লাগামহীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে একটি নিয়মের (রেগুলেশন) মধ্যে আনতে ইতোমধ্যে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৭ এর সংসদ সদস্য হামিদুর রহমান।

এছাড়া মতবিনিময় সভায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে পরীক্ষায় অনিয়ম প্রতিরোধ করতে হবে-শিক্ষামন্ত্রী
এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে রোববার চট্টগ্রাম কলেজ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী বলেন, “২০০৬ সালে আমরা ‘নকল’ শব্দটির কবর দিয়ে এসেছি। এটা নিয়ে আর কথা বলতে চাই না। এখন নকল ডিজিটাল রূপ নিয়েছে। সেটাকে সেভাবেই প্রতিহত করতে হবে। তাই পরীক্ষাকেন্দ্রে অবশ্যই সিসি ক্যামেরা থাকতে হবে। যার মাধ্যমে নিশ্চিত করা হবে ডিজিটাল ভিজিল্যান্স।”

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

এছাড়া শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তা, বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।

সভায় শিক্ষামন্ত্রী জানান, দেশে প্রায় ৩০ হাজার মামলা জটের কারণে শত শত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগ সম্ভব হচ্ছে না। তিনি বলেন, ২০১৭ সালের একটি আইনি জটিলতার কারণে প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগ ও পদোন্নতির প্রক্রিয়া আটকে আছে। আগামী ২ জুলাই আপিল বিভাগে মামলাটির রায়ের দিন নির্ধারিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ইতিবাচক রায়ের মাধ্যমে দীর্ঘদিনের এই অচলাবস্থার অবসান হবে।

মন্ত্রী বলেন, একটি বিশেষ রাজনৈতিক দলের গুপ্ত অনুসারীরা বিভিন্ন স্তরে অবস্থান করে শিক্ষার অগ্রযাত্রায় সহযোগিতা করছে না। প্রশাসনিক দুর্বলতার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এমপিওভুক্তির দীর্ঘ ব্যাকলগ পূরণে বর্তমানে দেশে আরও ৭৭ হাজার নতুন শিক্ষক প্রয়োজন।

শিক্ষা খাতের বাজেট প্রসঙ্গে ড. মিলন বলেন, অতীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও আইসিটি মন্ত্রণালয়ের বাজেট শিক্ষা খাতের সঙ্গে যুক্ত করে প্রকৃত চিত্র আড়াল করা হয়েছিল। তবে বর্তমান সরকার এবার শিক্ষাখাতে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকার বাস্তবসম্মত বাজেট বরাদ্দ দিয়েছে এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে।

প্রশ্নফাঁস রোধে সরকারের অবস্থান তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষাব্যবস্থার অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল প্রশ্নফাঁস। এই চক্র ভাঙতে শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। তিনি বলেন, “প্রশ্নফাঁস ঠেকাতে আমি নিজে বিজি প্রেসে গিয়ে পাহারা দিয়েছি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি।”

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে তিনি জানান, আগামী ২০ জুলাই ফলাফল প্রকাশ করা হবে। মূল্যায়নের স্বচ্ছতা নিশ্চিত করতে সব শিক্ষা বোর্ডের উত্তরপত্র র‌্যান্ডমভাবে পুনরায় যাচাই করা হবে, যাতে নম্বর প্রদানে কোনো ধরনের অসঙ্গতি না থাকে।

বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, উন্নত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বিভিন্ন নীতি ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এসব নীতির সফল বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মোজাহিদুল ইসলাম চৌধুরী।

এমপিওভুক্ত শিক্ষক বদলির পথে বাধা কাটল, তথ্য হালনাগাদে নতুন নির্দেশ
রোববার মাউশির বেসরকারি মাধ্যমিক শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের পরিচালক মো. সাহাবুদ্দিন হোসেন খান স্বাক্ষরিত এ নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষক বদলি নীতিমালা-২০২৫ অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের তথ্য সংগ্রহ কার্যক্রম চালু করা হলেও সফটওয়্যারের কারিগরি জটিলতার কারণে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ কিছুটা বিলম্বিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কারিগরি সমস্যা সমাধানের পরও যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এখনো শিক্ষক-কর্মচারীদের তথ্য ইনপুট ও ভেরিফিকেশন সম্পন্ন করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, স্কুল পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানকে ২৫ জুনের মধ্যে তথ্য ইনপুট, ভেরিফিকেশন ও চূড়ান্ত অনুমোদনের কাজ সম্পন্ন করতে হবে। উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা ৫ জুলাই এবং জেলা শিক্ষা কর্মকর্তারা ১৫ জুলাইয়ের মধ্যে যাচাই-বাছাই শেষ করবেন।

অন্যদিকে কলেজ পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৫ জুন পর্যন্ত। এরপর আঞ্চলিক উপপরিচালক (কলেজ) ৫ জুলাই এবং আঞ্চলিক পরিচালক ১৫ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত কার্যক্রম সম্পন্ন করবেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে দ্রুত ও নির্ভুলভাবে শিক্ষক-কর্মচারীদের তথ্য সফটওয়্যারে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে, যাতে এমপিওভুক্ত শিক্ষক বদলি কার্যক্রম নির্বিঘ্নে বাস্তবায়ন করা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে শৃঙ্খলা ভাঙলে শিক্ষকদের শাস্তি
একই সঙ্গে সরকার, সরকারি প্রতিষ্ঠান ও সরকারি সিদ্ধান্ত নিয়ে কটূক্তি, অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য প্রচারে জড়িত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শনাক্ত করে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি কর্মচারীদের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ প্রণীত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ অনুসরণ বাধ্যতামূলক।

অধিদপ্তরের ভাষ্য, সম্প্রতি কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দেশিকার পরিপন্থী পোস্ট ও মন্তব্য করছেন।

এসব কর্মকাণ্ডের কারণে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, সরকারি প্রতিষ্ঠান এবং সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, সরকার বা সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কটূক্তি, বিভ্রান্তিকর তথ্য প্রচার, অপপ্রচার কিংবা আপত্তিকর পোস্ট দেওয়া এবং সেগুলো শেয়ার করাও আচরণবিধি লঙ্ঘনের শামিল।

এ ধরনের কর্মকাণ্ড ‘সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮’ অনুযায়ী অসদাচরণ হিসেবে গণ্য হবে।

এ পরিস্থিতিতে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের মনিটরিং কমিটিগুলোকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটিগুলোকে প্রতি মাসে অন্তত একটি সভা করে শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম পর্যালোচনার কথাও বলা হয়েছে।

এ ছাড়া সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা এবং গৃহীত পদক্ষেপের বিস্তারিত প্রতিবেদন দ্রুত অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ডিপিইর পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিন স্বাক্ষরিত চিঠি ইতোমধ্যে দেশের সব বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পিটিআই সুপারিনটেনডেন্ট এবং উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

ময়মনসিংহে কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
শুক্রবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভবনটির নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

বক্তব্যে এমপি ওয়াহাব আকন্দ বলেন, বর্তমান সরকার শিক্ষার গুণগত মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য উন্নত ও মনোরম শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। সরকারের এই উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়িত হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, অতীতের বিভিন্ন সময়ে দেশের শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলেও বর্তমান সরকার শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশের মাধ্যমে তাদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুকুনোজ্জামান রোকন।

এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।