দৈনিক পাঠক প্রবাহ - : জাতীয়

দাপ্তরিক চিঠিতে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ
রোববার (২৬ জুলাই) এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশের সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে চিঠি পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সরকার চলতি বছরের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষে গত ২ জুলাই প্রধানমন্ত্রী ‘নজরুল বর্ষ’-এর নির্ধারিত লোগো উন্মোচন করেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর আদর্শ, চেতনা ও সৃষ্টিকে জাতির কর্ম ও মননে সমুন্নত রাখা এবং যথাযোগ্য মর্যাদায় ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সব দাপ্তরিক পত্রে নির্ধারিত লোগো ব্যবহারের জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ এ নির্দেশনা জারি করেছে বলে চিঠিতে জানানো হয়েছে।

পদত্যাগের পর মাসে কত টাকা পেনশন পাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন?
২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব নেওয়া এই রাষ্ট্রপতির পদত্যাগের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, পদত্যাগের পর একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি কী কী সরকারি সুযোগ-সুবিধা ও ভাতা পাবেন।

দেশের প্রচলিত আইন অনুযায়ী, দায়িত্ব ছাড়লেও অবসরভাতা, চিকিৎসাসুবিধাসহ বেশ কিছু সুযোগ-সুবিধা আমৃত্যু পাবেন তিনি।

একজন সাবেক রাষ্ট্রপতি কী কী সুবিধা পাবেন, তা স্পষ্টভাবে বলা আছে ‘রাষ্ট্রপতির অবসর ভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইনে’। এই আইনে উল্লেখ রয়েছে, “কোনো ব্যক্তি রাষ্ট্রপতি পদে কমপক্ষে ছয় মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগ করলে অথবা মেয়াদ শেষ হলে মৃত্যুর আগপর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে সর্বশেষ যে মাসিক বেতন পেতেন, তার ৭৫ শতাংশ হারে মাসিক অবসর ভাতা পাবেন।” ‘দ্য প্রেসিডেন্টস (রিমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৫’ (মে ২০১৬ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী বর্তমানে রাষ্ট্রপতির মাসিক বেতন ১ লাখ ২০ হাজার টাকা। সেই হিসাবে অবসরের পর মো. সাহাবুদ্দিন মাসে ৯০ হাজার টাকা অবসর ভাতা পাবেন।

আইনানুযায়ী, কোনো ব্যক্তি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হওয়ার আগে অন্য কোনো চাকরি বা পদ থেকে অবসরে গিয়ে অবসর ভাতা গ্রহণ করলে তিনি ওই অবসর ভাতা এবং রাষ্ট্রপতির অবসর ভাতার মধ্যে তাঁর ইচ্ছা অনুযায়ী যেকোনো একটি পাওয়ার যোগ্য হবেন। রাষ্ট্রপতি অবসর ভাতা গ্রহণ করে মারা গেলে তাঁর বিধবা স্ত্রী অথবা ক্ষেত্রমতে বিপত্নীক স্বামী তাঁর প্রাপ্য অবসর ভাতার দুই-তৃতীয়াংশ হারে আমৃত্যু মাসিক ভাতা পাবেন।

অবসর ভাতা গ্রহণের প্রাধিকার অর্জন করা সাবেক কোনো রাষ্ট্রপতি চাইলে এককালীন ‘আনুতোষিকও’ গ্রহণ করতে পারবেন। সে ক্ষেত্রে প্রাধিকার অর্জনের তারিখ থেকে এক মাসের মধ্যে আনুতোষিক গ্রহণের ইচ্ছার কথা জানাতে হবে। আইনানুযায়ী, আনুতোষিকের পরিমাণ এক বছরের জন্য প্রদেয় অবসর ভাতার তত গুণ হবে, যত বছর কোনো ব্যক্তি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকবেন। তবে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকার সময়সীমা নির্ধারণের ক্ষেত্রে আংশিক বছরকে পুরো বছর হিসেবে গণনা করা হবে।

একই আইনে বলা হয়েছে, “কোনো ব্যক্তি ছয় মাসের বেশি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকা অবস্থায় আনুতোষিক পাওয়ার অভিপ্রায় ব্যক্ত না করে অথবা অবসর ভাতা গ্রহণ না করে মারা গেলে তিনি আনুতোষিক পাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন বলে গণ্য হবে।” সে ক্ষেত্রে আনুতোষিকের অর্থ তাঁর মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারীরা পাবেন।

অবসরে যাওয়ার পর সাবেক রাষ্ট্রপতি হিসেবে অন্যান্য প্রটোকল ও বস্তুগত সুবিধাও পাবেন মো. সাহাবুদ্দিন। আইন অনুযায়ী তিনি একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেনডেন্ট (সাহায্যকারী) পাবেন। একই সঙ্গে দাপ্তরিক ব্যয়ও পাবেন, যার মোট বার্ষিক পরিমাণ সময়ে সময়ে সরকার নির্ধারণ করবে। চিকিৎসা সুবিধার বিষয়ে আইনে বলা হয়েছে, একজন মন্ত্রীর প্রাপ্য চিকিৎসা সুবিধার সমপরিমাণ চিকিৎসা সুবিধাদি পাবেন সাবেক রাষ্ট্রপতি।

এ ছাড়া সরকারি অনুষ্ঠানে যোগদানের জন্য বিনা মূল্যে সরকারি যানবাহন ব্যবহার, বাসস্থানে একটি টেলিফোন সংযোগ পাবেন এবং সরকার সময়ে সময়ে নির্ধারিত সীমা পর্যন্ত এর বিল পরিশোধ থেকে অব্যাহতি দেবে। সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি একটি কূটনৈতিক পাসপোর্ট পাবেন এবং দেশের ভেতর ভ্রমণকালে সরকারি সার্কিট হাউস বা রেস্টহাউসে বিনা ভাড়ায় অবস্থানের সুবিধা পাবেন। চিকিৎসাসুবিধা, কূটনৈতিক পাসপোর্ট এবং সার্কিট হাউসে বিনা ভাড়ায় অবস্থানের এই সুবিধাগুলো তাঁর স্ত্রীও পাবেন।

তবে কোন কোন কারণে এসব সুবিধা বাতিল হতে পারে, তা-ও আইনে স্পষ্ট করা হয়েছে। আইন অনুযায়ী, রাষ্ট্রপতি পদে দায়িত্ব শেষে এমন কোনো দপ্তরে বা পদে দায়িত্ব পালন করে সরকারি তহবিল থেকে বেতন বা অন্য সুবিধা পেলে রাষ্ট্রপতির অবসর ভাতা ও সুবিধা পাওয়া যাবে না। এ ছাড়া আদালতের মাধ্যমে নৈতিক স্খলনজনিত কোনো অপরাধের দায়ে দণ্ডিত হলে অথবা অসাংবিধানিক পন্থায় বা অবৈধ উপায়ে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হয়েছেন বলে উচ্চ আদালত ঘোষণা করলেও সাবেক কোনো রাষ্ট্রপতি এই সুযোগ-সুবিধা পাবেন না।

মতিঝিল মেট্রোস্টেশনের নিচে থেকে উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করার সময় ১ জন আহত
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মতিঝিল মেট্রোস্টেশনের নিচের সড়কে একটি ছাতার ভেতরে বোমাটি রাখা ছিল।

পরে সেটি সফলভাবে নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল।

পুলিশ জানিয়েছে, উদ্ধার ও নিষ্ক্রিয় করা বোমাটি ছিল একটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস)। বোমাটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং বোমার স্প্লিন্টার লেগে এক পথচারী আহত হয়েছেন।

ডিএমপি সূত্র জানায়, আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মতিঝিল মেট্রোস্টেশনের নিচের সড়কে একটি ছাতার ভেতরে বোমাটি রাখা ছিল। এটি দেখে পথচারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত পুলিশ সদস্যরা গিয়ে পুরো এলাকা ঘিরে ফেলেন। নিরাপত্তার স্বার্থে ওই সড়কে কিছুক্ষণের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়। এরপর ডিএমপির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে মতিঝিল স্টেশনের নিচতলায় (গ্রাউন্ড ফ্লোর) ডিজেল জেনারেটর রুমের পাশে একটি সন্দেহজনক বস্তু দেখতে পাওয়া যায়। ঘটনাস্থলে একটি ছাতা ও একটি বালতি পড়ে ছিল। ছাতার ভেতরে আলো জ্বলতে থাকায় বস্তুটি সন্দেহজনক বলে প্রতীয়মান হয়। মেট্রোরেলের দায়িত্বরত আনসার সদস্যরা বিষয়টি তাৎক্ষণিকভাবে স্টেশন কন্ট্রোলার ও এমআরটি পুলিশকে জানান।

খবর পেয়ে মতিঝিল থানা-পুলিশ, এমআরটি পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেন। পরে ডিএমপির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল এবং ডিবি পুলিশ ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা শেষে বোমা শনাক্ত করে। পরবর্তীতে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সফলভাবে এটি নিষ্ক্রিয় করা হয়।

ডিএমপির কয়েকজন পুলিশ কর্মকর্তা জানান, মতিঝিল মেট্রোস্টেশনের নিচের সড়ক দিয়ে উল্টো রথযাত্রা অতিক্রম করার পর ছাতায় রাখা বোমাসদৃশ বস্তুটি দায়িত্বরত আনসার সদস্যদের নজরে আসে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী জানান, উদ্ধার করা বোমাটি আইইডি প্রকৃতির ছিল। সেটি সেখান থেকে সরিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। ছাতার ভেতরে কে বা কারা এই বোমা রেখেছে, তাদের শনাক্ত করতে পুলিশসহ বিভিন্ন সংস্থা কাজ শুরু করেছে।

বোমা উদ্ধারের পর পুরো এলাকায় অন্য কোনো বিস্ফোরক রয়েছে কি না, তা শনাক্ত করতে ডিএমপির ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়। এ ঘটনায় মতিঝিল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দ হয় এবং এর স্প্লিন্টার লেগে মিরাজ আহমেদ (৩৩) নামের এক পথচারী আহত হন। আহত মিরাজ শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মচারী এবং তিনি মতিঝিলের আরামবাগ এলাকায় থাকেন।

মিরাজের বন্ধু শামসুল হক জানান, মিরাজ আহমেদসহ তারা তিন বন্ধু টিকাটুলীর রাজধানী মার্কেট থেকে কেনাকাটা করে ফিরছিলেন। রাত আটটার দিকে রিকশায় মতিঝিল মেট্রোরেলের নিচে নামামাত্রই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় কিছু একটা মিরাজের বাঁ চোখে এসে লাগে। দ্রুত তাঁকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে শেরেবাংলা নগরের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, বোমা নিষ্ক্রিয় করার সময় হয়তো আহত ব্যক্তি ঘটনাস্থলের কাছাকাছি অবস্থান করছিলেন, যার কারণে তাঁর চোখে স্প্লিন্টার লেগে থাকতে পারে।

এই পুলিশ কর্মকর্তা জানান, বোমা উদ্ধারের পর পুরো এলাকায় কোনো বিস্ফোরক আছে কি না, তা শনাক্তে ডিএমপির ডগ স্কোয়াড তল্লাশি চালায়। বোমা উদ্ধারের ঘটনায় মতিঝিল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ডিএমপির কয়েকজন পুলিশ কর্মকর্তা জানান, মতিঝিল মেট্রোস্টেশনের নিচের সড়ক দিয়ে উল্টো রথযাত্রা অতিক্রম করার পর ছাতায় রাখা বোমাসদৃশ বস্তুটি সেখানে দায়িত্বরত আনসার সদস্যদের নজরে আসে।

টহল দিতে গিয়ে নিজের ছেলের মরদেহ উদ্ধার, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবলের হৃদয়বিদারক মুহূর্ত
শুক্রবার (২৪ জুলাই) সকালে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনা পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে।

পুলিশ জানায়, শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের গাইটাল জনতা স্কুল রোড এলাকায় সাইকেল চালানোর সময় একটি সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় এই ঘটনা ঘটে।

তুহিন (১০) কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকার বাসিন্দা ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বা মোহাম্মদ সামছুল ইসলাম কিশোরগঞ্জ সদর মডেল থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত।

ঘটনাস্থলেই মারা যায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তুহিন (১০)। সে গাইটাল এলাকার বাসিন্দা এবং কিশোরগঞ্জ সদর মডেল থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মোহাম্মদ সামছুল ইসলামের ছেলে।

দুর্ঘটনার খবর পেয়ে অন্য দিনের মতো ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের একটি টহল দল। সেখানে মরদেহ উদ্ধারের দায়িত্ব পালন করতে গিয়েই কনস্টেবল সামছুল ইসলাম জানতে পারেন, নিহত শিশুটি তারই ছেলে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, সন্তানের মরদেহ দেখে সামছুল ইসলাম কান্নায় ভেঙে পড়েন। সহকর্মী ও স্থানীয়রা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। হৃদয়বিদারক এই দৃশ্য উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।

তুহিনের গ্রামের বাড়ি নেত্রকোনা সদর উপজেলায়। পরিবারের সঙ্গে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় ভাড়া বাসায় থাকত সে। তার মৃত্যুতে পরিবার, সহপাঠী, শিক্ষক এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে এসেছে।

ওসি জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাষ্ট্রপতির পদত্যাগের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে গ্রেপ্তার করা উচিত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, দীর্ঘদিন পর রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার এতদিনেও রাষ্ট্রপতিকে অপসারণে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। সরকার জাতীয় ঐক্যকে গুরুত্ব না দিলে রাষ্ট্র পরিচালনায় সংকট তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

জামালপুরের জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি জেলা প্রশাসন ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।

সমাবেশে তিনি বলেন, সরকার এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। জনগণের প্রত্যাশা পূরণ না হলে ছাত্র-জনতা আবারও রাজপথে নামতে পারে বলেও সতর্ক করেন তিনি।

এনসিপির জামালপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাইদ মো. শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে আবু সাইদ মো. শামীম এবং জামালপুর পৌরসভার মেয়র পদে আবিদ সৌরভকে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করল জামায়াত
নারীর সঙ্গে ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২২ জুলাই) বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ঘটনার বিষয়ে সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে দলটি জানিয়েছে, বহিষ্কারের বিষয়টি দ্রুত বাংলাদেশ নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।

এর আগে অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির প্রতিবেদন পর্যালোচনা করেই কেন্দ্রীয় নির্বাহী পরিষদ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।

নড়াইলে শিশুকন্যারকে ধর্ষণের পর হত্যার অভিযোগে একজন আটক
আজ মঙ্গলবার সকাল ৯ টা ৪৫ এ দত্তপাড়া বাসষ্টান্ড এলাকা থেকে জনতা তাকে আটক করে মারধর করে। পরে পুলিশ তাকে আটক করে। বিস্তারিত আসছে.....

ইট উৎপাদনে পরিবেশেবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
তিনি আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে এ গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ কথা জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকটিতে সভাপতিত্ব করেন।

বৈঠকে বায়ু ও শব্দদূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে, ইটভাটার কারণে সৃষ্ট বায়ুদূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

এ সময় রাজধানী ঢাকায় যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কীভাবে ব্যবহার করা যায়, সে বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া রাজধানীতে আরও অন্তত ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুততম সময়ের মধ্যে চালু করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সভায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সূত্র- বাসস

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেফতার
তবে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা প্রয়োজন।

আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘যেহেতু ইতোমধ্যে আদালতের রায় হয়েছে, তাই একজন দণ্ডিত ব্যক্তির আত্মসমর্পণের আর কোনো আইনি সুযোগ নেই। ফলে তিনি যখনই বাংলাদেশে ফিরবেন, আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে।’

প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা এবং ভারতে অবস্থানরত বাংলাদেশে দণ্ডপ্রাপ্ত বা বিচারাধীন অন্যান্য আসামিদের প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশ সরকার একাধিকবার ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে।

তিনি বলেন, ‘আমরা আশা করি, শেখ হাসিনা এবং ভারতে অবস্থানরত বাংলাদেশে দণ্ডপ্রাপ্ত বা বিচারাধীন অন্যান্য আসামিদের বিষয়ে পাঠানো আমাদের বারবারের চিঠি ও কূটনৈতিক যোগাযোগে ভারত ইতিবাচক সাড়া দেবে। আমরা আশা করি, কূটনৈতিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে তাদের প্রত্যাবর্তনে ভারত সহযোগিতা করবে।’

শামা বলেন, শেখ হাসিনার বিষয়টিকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের অন্তরায় হিসেবে দেখা উচিত নয়।

তিনি বলেন, ‘আমি মনে করি না, শেখ হাসিনার বিষয়টি বাংলাদেশ-ভারত সম্পর্ককে ব্যাহত করবে। দুই দেশের সম্পর্ক বহুমাত্রিক এবং তা অব্যাহত থাকবে।’

প্রতিমন্ত্রী বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপক্ষীয় যোগাযোগ ও সংলাপ চলমান থাকবে। এ প্রসঙ্গে তিনি চলমান বিমসটেক (বিআইএমএসটিইসি) কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, আমাদের উপদেষ্টা বিমসটেকের একটি বৈঠকে যোগ দিতে সফরে রয়েছেন। এ ধরনের প্রক্রিয়া চলমান থাকবে। তবে এই বিষয়টি বাংলাদেশের জনগণ, গণতন্ত্র এবং দেশের ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে শামা বলেন, যারা প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন এবং তাদের পরিবার ন্যায়বিচার পাওয়ার অধিকার রাখে।

তিনি বলেন, ‘জুলাই মাসে আমাদের অবশ্যই স্মরণ করতে হবে, যারা রক্ত দিয়েছেন, নিহত হয়েছেন, এখনও আহত অবস্থায় কষ্ট ভোগ করছেন এবং তাদের পরিবার—তারা ন্যায়বিচার চান। যারা তাদের সন্তানদের হত্যা বা আহত করেছে, তাদের বিচার দেখতে চান। বাংলাদেশ সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে, যাতে এই বিচারপ্রক্রিয়া যত দ্রুত সম্ভব এগিয়ে নেওয়া যায়।’

আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং জুলাই মাসে তার প্রত্যাবর্তনের জনদাবি আরও জোরালো হয়েছে।

তিনি বলেন, ‘জুলাই মাস পালন করা হচ্ছে। এ সময় জনগণের দাবি আরও জোরদার হয়েছে যে, যারা ইতোমধ্যে দণ্ডিত হয়েছেন, তাদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতেই আদালতের রায় কার্যকর করা হোক।’

শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে ভ্রমণসংক্রান্ত নথিপত্র প্রয়োজন হবে কি না- এমন প্রশ্নের জবাবে শামা বলেন, পাসপোর্ট ও ভিসাসংক্রান্ত বিষয়গুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত।

তিনি বলেন, ‘কী ধরনের ভ্রমণ নথি প্রয়োজন হবে, সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই বিস্তারিত বলতে পারবে। তবে আমার সাধারণ ধারণা, এ ক্ষেত্রে অবশ্যই ভারত সরকারের সহযোগিতা প্রয়োজন হবে।’

তিনি আরও বলেন, প্রত্যর্পণ প্রক্রিয়া বাস্তবায়নে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সূত্র -বাসস

বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর, স্থগিত এইচএসসি পরীক্ষা হবে নতুন প্রশ্নপত্রে
একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়ে তার সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে সৃষ্টি হওয়া বিতর্কের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন কয়েকটি জেলার পরীক্ষা স্থগিত করতে হয়েছে। তবে এসব পরীক্ষা বাতিল করা হবে না; নতুন প্রশ্নপত্রে পুনরায় আয়োজন করা হবে।

মন্ত্রী বলেন, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা ও হিসাববিজ্ঞান বিষয়ের বিকল্প প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সময়ই স্থগিত হওয়া পরীক্ষাগুলো গ্রহণের ব্যবস্থা করা হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ ও সার্বিক বাস্তবতা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বক্তব্যের একপর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে তার একটি ব্যক্তিগত মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট সমালোচনার প্রসঙ্গও তোলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, কাউকে উদ্দেশ্য করে বা আঘাত দেওয়ার জন্য তিনি কোনো মন্তব্য করেননি।

শিক্ষামন্ত্রী বলেন, “আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি করেছেন। আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলিনি। যদি কেউ আমার কথায় কষ্ট পেয়ে থাকেন বা আহত হয়ে থাকেন, তাহলে আমি দুঃখ প্রকাশ করছি।”

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফোনালাপে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে উল্লেখ করেছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানিয়েছেন।

আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ যখন হয়েছিল, দল নির্বিশেষে সকলে মিলে ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। এইমাত্র ক’দিন আগের কথা, আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছি। সকল শ্রেণি-পেশা, সকল ধর্ম-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে এসে এই দেশটাকে হটিয়েছে। তার মানে আমরা সকলে মিলে যদি কাঁধে কাঁধ রেখে দেশের জন্য, মানুষের জন্য যদি ভালো কাজগুলো করি, তাহলে সকলে মিলে উপকৃত হবো।’

আজ বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় সাগরদী খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী জনসাধারণের প্রতি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী একটি নারিকেল গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন। বৃক্ষরোপণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবেশ রক্ষা সরকারের একার দায়িত্ব নয়, সিটি কর্পোরেশনের একার দায়িত্ব নয়। আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আসুন, আজকে বৃক্ষরোপণের দিনে আমরা সকলে মিলে প্রতিশ্রুতিবদ্ধ হই — সকলে মিলে দেশের পরিবেশ পরিষ্কার রাখব, ঠিক রাখব। এটাই হোক আমাদের অঙ্গীকার।’

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমরা প্রত্যেকে চেষ্টা করব আমাদের আশেপাশের এলাকা, আমাদের ঘরবাড়ির আশেপাশের এলাকা, আমাদের অফিস আদালতের আশেপাশের এলাকা, আমাদের স্কুল-কলেজের আশেপাশের এলাকা, আমাদের হাসপাতালের আশেপাশের এলাকাগুলো প্রত্যেকে আমরা চেষ্টা করব সেখানের পরিবেশটা যাতে নষ্ট না হয়, পরিবেশটা যাতে সুন্দর থাকে, ভালো থাকে।’

ত্রিশ গোডাউনে সাগরদী খালের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘সাগরদী খালটি এই এলাকার জন্য নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাল। এই খালটার যত্ন করাও কিন্তু শুধু সিটি কর্পোরেশনের একার দায়িত্ব না। এই খালটা যত্ন করা খালের দু’পাশে যে সকল মানুষ আছেন, তাদের সকলকে এই খালটার যত্ন করতে হবে।’

তিনি বলেন, ‘এই খালের পানির মধ্যে অনেক সময় অনেক প্লাস্টিকের বোতল, পলিথিনের কাগজ, টিস্যু পেপারসহ আরো বিভিন্ন জিনিস ভাসতে থাকে। অর্থাৎ আমরা যারা এখানে পার্কে আসি, হয়তো পানি খেলাম আর বোতলটা ফেলে দিলাম খালের মধ্যে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, এখানে আপনারা যারা উপস্থিত আছেন সকলের কাছে, আপনারা যখনই যার সাথে দেখা হবে— দয়া করে প্রত্যেককে বলবেন যে, খালের মধ্যে আমরা এগুলো ফেলবো না।’

সিটি কর্পোরেশনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে একটা ময়লা ফেলার বিন লাগানো আছে। সবাইকে আপনারা দয়া করে মাইকেও প্রচার করবেন, যারা এই খালের পাশে বসবেন, বিকেল বেলায় অনেকে বেড়াতে আসেন তারা যেন বিনের মধ্যে ময়লা ফেলেন। খাল পরিষ্কার রাখতে হবে।’

তিনি বলেন, ‘দেখুন, খালের অপরপাড়ে একটা পাইপ লাগানো হয়েছে, এটা কীসের পাইপ? যা খালের সাথে এসে যুক্ত হয়েছে। বাসা-বাড়ির ব্যবহারের পানি? সিটি কর্পোরেশনের কাছে আমি অনুরোধ করব, আপনারা বাসা-বাড়ির পানির ড্রেনেজ সিস্টেম করুন। কিন্তু পানি বা সুয়ারেজ লাইনের কানেকশনগুলো খালের মধ্যে না রাখাই ভালো। এগুলো থাকলে পরিবেশ নষ্ট হয়ে যায়, পানি দূষিত হয়ে যায়। কাজেই আমাদের নিজেদের পরিবেশ আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যদি আমাদের নিজের ঘর নিজেরা গুছিয়ে না রাখি, তাহলে ঘরটা যেমন ময়লা হয়ে যায়। ঠিক একইভাবে আমরা যদি আমাদের এলাকা, আমাদের এরিয়া, আমাদের পাড়া, আমাদের দেশ যদি আমরা নিজেরা পরিষ্কার না রাখি, নিজেরা যদি পরিবেশের খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো। অন্য দেশের সুন্দর সুন্দর জায়গা নিয়ে আমরা আফসোস করব, কিন্তু নিজের দেশের জায়গাগুলো সব আমরা নষ্ট করে দিব।’

পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মাসুদ আহমেদ তালুকদার, সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিনসহ নেতৃবৃন্দরা খালের দুই পাড়ে একটি করে গাছ রোপণ করেন।

এসময় নেতাকর্মীরা স্লোগান ধরেন, ‘প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে, জিয়ার সৈনিক এক হও, এক হও।’

প্রধানমন্ত্রী বৃক্ষরোপণের এই কর্মসূচি শেষ করে সার্কিট হাউসে গিয়ে মধ্যাহ্নভোজ ও জোহরের নামাজ আদায় করেন। বরিশাল সফরে প্রধানমন্ত্রীর শেষ কর্মসূচি শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাদের সাথে মতবিনিময়।

সূত্র- বাসস

নড়াইল এক্সপ্রেস বাসের চাপায় ফরিদপুরে ৫ জন নিহত; বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ
শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে একটি ডিমবোঝাই ট্রাকের চাকা ফেটে সড়কে উল্টে গেলে বিপুল পরিমাণ ডিম ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন সড়কে নেমে ডিম সংগ্রহ করতে থাকেন। ঠিক তখনই ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি দ্রুতগতির বাস তাদের ওপর উঠে যায়। ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং আহত হন অন্তত সাতজন।

নিহতদের মধ্যে ট্রাকচালকও রয়েছেন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের নাম জানা গেছে। তাঁরা হলেন জয়নাল (২৭), আরিফ (২৭) ও ওবায়দুর (৪০)। অপর দুইজনের মধ্যে ডিমবাহী ট্রাকের চালকও রয়েছেন। ট্রাকচালক বাদে নিহত ও আহতরা সবাই সোয়াদী এবং আশপাশ এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে এবং কয়েকটি বাস ও ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় সড়কে অনেক মানুষ অবস্থান করায় হতাহতের সংখ্যা বেড়ে যায়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্ককর্তা হেলালউদ্দিন বলেন, এ দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের সবার নাম–পরিচয় জানার চেষ্টা চলছে। গুরুতর আহতদের ভাঙ্গা, ফরিদপুর ও ঢাকায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।

আর্জেন্টিনার হাতে বিশ্বকাপের ট্রপি দেখতে চাই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল: আপিল খারিজ
আজ প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ এই রায় দেন। এই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায়ই বহাল রইলো বলে জানান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল।

পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চার ব্যক্তি একটি এবং নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন আরেকটি আপিল করেন। এছাড়া জামায়াতে ইসলামীর পক্ষ দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অপর আপিলটি করেন।

আদালতে সুজন সম্পাদকসহ চার ব্যক্তির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শরীফ ভূইঁয়া, তার সঙ্গে ছিলেন আইনজীবী কারিশমা জাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এছাড়া অপর আপিলকারীর পক্ষে ছিলেন আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে, ২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাস হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ ওই সংশোধনীতে সংবিধানে ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন এসেছিল। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর পঞ্চদশ সংশোধনীর পুরো আইন ও আইনের কয়েকটি ধারার বৈধতা নিয়ে সুজন সম্পাদকসহ পাঁচ ব্যক্তি একটি এবং নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন হাইকোর্টে পৃথক রিট হয়। এসব রিটের শুনানি শেষে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট রায় দেন। ওই রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হয়। আর এই দুটিসহ পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে যুক্ত ৭ক, ৭খ, ৪৪ (২) অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হয়। এছাড়া হাইকোর্টের রায়ে গণভোটের বিধান সংক্রান্ত ১৪২ অনুচ্ছেদ (দ্বাদশ সংশোধনী আইনের মাধ্যমে আনা) পুনর্বহাল করা হয়। সেই সাথে পঞ্চদশ সংশোধনী আইন সম্পূর্ণ বাতিল না করে, অন্য বিধানগুলোর বিষয়ে আইন অনুসারে পরবর্তী সংসদ সিদ্ধান্ত নিতে পারবে বলে হাইকোর্টের রায়ে উল্লেখ করা হয়।

সূত্র-বাসস

সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের সম্মানি পর্যায়ক্রমে বাড়ানো হবে : প্রধানমন্ত্রী
তিনি বলেছেন, ‘স্বৈরাচার সরকারের সময় শুধু বিল্ডিং হয়েছে কিন্তু হিউম্যান রিসোর্সের কোন উন্নতি হয়নি। আমরা যদি আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি শিক্ষকদেরকে সঠিকভাবে ট্রেনিং দিতে না পারি, শুধু ট্রেনিং নয়, ট্রেনিংয়ের সাথে তাদের সম্মানি যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে আমরা তাদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করতে পারিনা।’

প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষকদের সেকেন্ডারি এবং প্রাইমারি পর্যায়ে প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। একই সাথে পর্যায়ক্রমিকভাবে আমরা শিক্ষকদের সন্মানি বাড়ানো প্রয়োজন রয়েছে বলে মনে করি। এ কাজটি অবশ্যই করবো ইনশাআল্লাহ।’

আজ বুধবার বিকালে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা সংসদকে জানান।

কেনো শিক্ষকদের সন্মানি বাড়ানো প্রয়োজন তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা অনেক সময় দেখেছি প্রাইমারি স্কুলের শিক্ষকরা তাড়াতাড়ি করে ক্লাস করে হয়ত আরেকটি সেকেন্ডারি কোনো জবে অথবা কৃষি কাজে যেটাই হোক একটি সেকেন্ড জবে তাকে যেতে হয়। তা না হলে তার জন্য সংসার চালানো কষ্টকর হয়ে যায়।’

তিনি বলেন, ‘সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রেও আমরা দেখেছি, এরকম ঘটনা ঘটে। এই কাজটি যাতে শিক্ষকদের না করতে হয় এবং তারা যাতে সঠিকভাবে তাদের সময় এবং তাদের মেধা শিক্ষার্থীদের পেছনে ব্যয় করতে পারেন সেজন্য তাদের সম্মানি বাড়ানো প্রয়োজন।’

চলতি বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ শিক্ষাখাতে প্রদানের কথাও বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিকাল তিনটায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কর্মসূচিতে প্রথম ত্রিশ মিনিট প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব ছিল। এই সময়ের মধ্যে প্রধানমন্ত্রী চার জন সংসদ সদস্যের তারকা চিহ্নিত প্রশ্ন এবং ৯ জন সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাব দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সারাদেশে সরকারি প্রাথমিক স্কুলের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীদের পর্যায়ক্রমে ড্রেস ও স্কুলে ব্যাগ দেয়া হবে।’

সংসদ সদস্য শাম্মী আখতারের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা পর্যায়ক্রমিকভাবে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত প্রাইমারী স্কুলের বাচ্চাদেরকে স্কুল ড্রেস প্রদানের পরিকল্পনা গ্রহন করেছি। একই সাথে তাদেরকে স্কুল ব্যাগও দেবো।’

তিনি বলেন, আমি সংসদে সকল সংসদকে আশ্বস্ত করে বলতে চাই, আমরা  পর্যায়ক্রমিকভাবে সমগ্র বাংলাদেশের সরকারি প্রায় ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয় আছে এই ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক কোটি ২০ লক্ষের মতো ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত বাচ্চাকেদেরকে স্কুল ড্রেস প্রদানের পরিকল্পনার ভিতর নিয়ে আসবো পর্যায়ক্রমে। সকল সংসদ সদস্যের এলাকাতেই আমরা যাব ইনশাআল্লাহ এবং সকল বাচ্চাদের কাছেই আমরা পৌঁছানোর চেষ্টা করব।’

চীনে কাঁঠাল রপ্তানি প্রসঙ্গে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘চীন সফরে আমরা তাদের সাথে চুক্তি স্বাক্ষর করেছি। আমাদের দেশে যে কাঁঠাল এটি অত্যন্ত পপুলার।

চাইনিজ মানুষরা খুব পছন্দ করে কাঁঠাল। আমরা এই দেশ থেকে তাদের কাছে কাঁঠাল রপ্তানি করব।’

তিনি বলেন, ‘এখান প্রসঙ্গক্রমে আরেকটি কথা বলি, চীন সফরের আগে আমি মালয়েশিয়ায় গিয়েছিলাম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কথা প্রসঙ্গে আমাকে জানিয়েছেন, উনাদের ওখানে একটি ফল হয় ডুরিয়ান দেখতে অনেকটা কাঁঠালের মত। কথা প্রসঙ্গে উনি আমাকে জানিয়েছেন যে, মালয়েশিয়া প্রতি বছর চায়নাতে ওয়ান বিলিয়ন ডলারের ডুরিয়ান এক্সপোর্ট করে। তারা যদি পারে নিশ্চয়ই আমরা পারবো এক্সপোর্ট করতে এবং কাঁঠাল এক্সপোর্টের মাধ্যমে আমরা নিশ্চয়ই ইনশাআল্লাহ বড় একটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব।’

সূত্র-বাসস

দেশে সবচেয়ে বেশি মসজিদ ঢাকা বিভাগে; নড়াইলে ২ হাজার ১৬২টি
৬ জুলাই ইসলামিকা ফাউন্ডেশন থেকে প্রকাশিত একটি পরিসংখ্যান অনুযায়ী, দেশের আট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে ঢাকা বিভাগে।

পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে রয়েছে ৭১ হাজার ৫৯৬টি, চট্টগ্রামে ৬৩ হাজার ৭০৩টি, রংপুরে ৪৫ হাজার ৭৯২টি, রাজশাহীতে ৪৫ হাজার ৬৭৯টি, বরিশালে ৩৫ হাজার ৬৯১টি, খুলনায় ৩৪ হাজার ৫৮৬টি, ময়মনসিংহে ৩১ হাজার ২১২টি এবং সিলেটে ২২ হাজার ৬টি মসজিদ।

খুলনা বিভাগের জেলা-ভিত্তিক তথ্য অনুযায়ী, যশোরে সবচেয়ে বেশি ৬ হাজার ৮৬৩টি মসজিদ রয়েছে। এরপর রয়েছে সাতক্ষীরায় ৪ হাজার ৯২২টি, বাগেরহাটে ৪ হাজার ৪৫৩টি, ঝিনাইদহে ৩ হাজার ৭৬১টি, খুলনায় ৩ হাজার ১৭৩টি, কুষ্টিয়ায় ৩ হাজার ১৯৮টি, মাগুরায় ২ হাজার ৪৯৫টি, নড়াইলে ২ হাজার ১৬২টি এবং মেহেরপুরে ১ হাজার ২৬টি মসজিদ রয়েছে। এসব জেলা মিলিয়ে খুলনা বিভাগে মোট মসজিদের সংখ্যা ৩৪ হাজার ৫৮৬টি।

১৬ জুলাইকে ‘শহিদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই দুটি আলোচিত হত্যাকাণ্ড ঘটেছিল, যা শুধু পুরো দেশে নয়, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। এই ঘটনা ছাত্র-জনতার আন্দোলনকে আরও বেশি বেগবান ও ত্বরান্বিত করে তুলেছিল।

তিনি আরও জানান, আলোচিত শহিদ আবু সাঈদের আত্মত্যাগের কথা সবার জানা, যিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তার এই অবদানকে চিরস্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয়ে একটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আজম খান।

একই দিনে চট্টগ্রামের কক্সবাজারের পেকুয়ায় শহিদ ওয়াসিম আকরামের স্মরণেও সমমর্যাদায় আরেকটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সেখানে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নিজেই।

২০২৪ সালের ১৫ জুলাইয়ের ঘটনার কথা উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, ওই দিন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও বহিরাগত সন্ত্রাসীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্র-ছাত্রীদের ওপর বর্বরোচিত হামলা চালায়। বিশেষ করে নারী শিক্ষার্থীদের ওপর হামলার তীব্রতা ছিল অনেক বেশি। সেই ভয়াবহ দিনটিকে স্মরণ করতে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, এই প্রদর্শনীর নাম হতে পারে 'ক্যাম্পাসের ক্ষতচিহ্ন' অথবা 'প্রতিরোধের সূচনা'। চারুকলা একাডেমি, জাতীয় জাদুঘরের সামনে কিংবা শাহবাগ স্কয়ারের উন্মুক্ত স্থানে এই প্রদর্শনীর আয়োজন করা হতে পারে।

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের কৌশলগত উদ্বেগ: ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চলবে না’ বলে কড়া জবাব চীনের
সম্প্রতি এই প্রকল্পে চীনের কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়টি চূড়ান্ত রূপ ধারণ করায় তীব্র কৌশলগত নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী দেশ ভারত। ভারতের সেই উদ্বেগকে সরাসরি নাকচ করে দিয়ে কড়া বার্তা দিয়েছে বেইজিং।

ভারতের উদ্বেগের মূল কারণ কী?

আন্তর্জাতিক সংবাদ সংস্থা পিটিআই (PTI) এবং এনডিটিভির (NDTV) প্রতিবেদন অনুসারে, ভারতের মূল উদ্বেগের কারণ হলো এই প্রকল্পের ভৌগোলিক অবস্থান। তিস্তা নদী যেখানে ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, সেই অববাহিকাটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে সংযোগকারী কৌশলগত অত্যন্ত সংবেদনশীল 'শিলিগুড়ি করিডোর' বা 'চিকেনস নেক'-এর খুব কাছাকাছি অবস্থিত। ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞদের আশঙ্কা, এই অঞ্চলে চীনা প্রকৌশলী বা ভূ-প্রকৌশলগত কাঠামোর দীর্ঘমেয়াদি উপস্থিতি ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন

বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের এই উদ্বেগের বিষয়ে প্রশ্ন করা হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, আমি এই বিষয়ে জোর দিয়ে বলতে চাই যে, চীন-বাংলাদেশ সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় ও এটি যে কোনো তৃতীয় পক্ষের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত থাকা উচিত।

তিনি বলেন:"তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার একটি সম্পূর্ণ জনকল্যাণমূলক এবং জীবন-জীবিকার প্রকল্প, যেটিকে বাংলাদেশ সরকার অত্যন্ত উচ্চ গুরুত্ব দেয়। চীন এই প্রকল্পকে সমর্থন করতে তার সামর্থ্য অনুযায়ী সবকিছু করতে প্রস্তুত।"

বাংলাদেশের দৃঢ় অবস্থান এবং হাইড্রোলজিক্যাল বাস্তবতা

দীর্ঘ সময় ধরে ভারতের সঙ্গে তিস্তা পানি বণ্টন চুক্তি ঝুলে থাকায় বাংলাদেশের উত্তর অঞ্চলের শুষ্ক মৌসুমে দেখা দেয় তীব্র পানির সংকট, আর বর্ষায় দেখা দেয় নদীভাঙন ও বন্যা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী, ভারত তাদের অভ্যন্তরীণ রাজনীতির কারণে কোনো সমাধান দিতে না পারায় বাংলাদেশ তার নিজস্ব সার্বভৌম অধিকার থেকে চীনা প্রকৌশল ও পুঁজির সাহায্যে দেশের অভ্যন্তরে ১০০ কিলোমিটারেরও বেশি নদী ড্রেজিং, বাঁধ ও জলাধার নির্মাণের এই মহাপরিকল্পনা হাতে নিয়েছে।

বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, এই প্রকল্পে চীন প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়ার বিষয়ে পূর্ণ আশ্বাস দিয়েছে এবং বিশেষজ্ঞদের মাধ্যমে এর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ এগিয়ে চলছে।

ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিস্তা প্রকল্পকে বেইজিং ও ঢাকা সম্পূর্ণ একটি মানবিক এবং পরিবেশগত 'ক্লাইমেট-অ্যাডাপ্টেশন' প্রোগ্রাম হিসেবে আন্তর্জাতিক মহলে তুলে ধরেছে। ফলে ভারতের নিরাপত্তা উদ্বেগ থাকলেও বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে চলমান একটি জনকল্যাণমূলক প্রকল্পের সরাসরি বিরোধিতা করা নয়াদিল্লির জন্য আন্তর্জাতিকভাবে সুনাম ক্ষুণ্ণ হওয়ার কারণ হতে পারে।

বাংলাদেশ-চীন যৌথ সমীক্ষা ও সমঝোতা স্মারকের মেয়াদ বৃদ্ধি

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, এই মহাপরিকল্পনার  অংশ হিসেবে দুই দেশের বিশেষজ্ঞরা এবারই প্রথম একটি কারিগরি সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করবেন। মন্ত্রী বলেন, উভয় পক্ষই এই বিষয়ে একমত হয়েছে, যা গতবার এই পর্যায়ে ছিল না।

সমীক্ষায় প্রকল্পের যৌক্তিকতা প্রমাণিত হওয়ায় চীন এই প্রকল্পে সম্ভাব্য সব ধরণের সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে। তিস্তাসহ বাংলাদেশের অন্যান্য নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ও চীন এরই মধ্যে একটি চুক্তিতেও পৌঁছেছে। ফলে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যেকোনো ধরনের ঘোষণার ওপর ভারত এখন কড়া নজর রাখছে।

চলতি বছরের জানুয়ারিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাউবো) ও চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ‘পাওয়ারচায়না’ তাদের মধ্যকার সমঝোতা স্মারকের মেয়াদ বৃদ্ধির চুক্তি স্বাক্ষর করে, যা তিস্তা মহাপরিকল্পনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়।

দায়িত্ব পালনে অবহেলায় পিএসকে বরখাস্ত করলেন নড়াইল-২ আসনের এমপি
রোববার (২৮ জুন) বাংলাদেশ জাতীয় সংসদের অফিসিয়াল প্যাডে নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ জারি করা হয়।

চিঠিতে বলা হয়,দায়িত্ব পালনে অবহেলার কারণে ব্যক্তিগত সহকারী আবু সালেহ মোহাম্মদ গোফরানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আদেশটি ২৬ জুন থেকে কার্যকর বলে গণ্য হবে।

প্রসঙ্গত, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান এর ঐচ্ছিক তহবিল হতে অনুদান সংক্রান্ত চিঠিতে তার সন্তানের নাম থাকার বিষয়টি জানা যায়।

সিনিয়র সহকারী সচিব রাখী আহমেদ এর ১৪.০৬.২০২৬ তারিখের স্বাক্ষরিত চিঠিতে নড়াইল-২ আসনের সংসদ সদস্য এর সন্তানের নাম তালিকার ১ নং এবং ৮ নং এ রয়েছে বলে অভিযোগে ওঠে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হয়।

এ প্রসঙ্গে আতাউর রহমান পাঠক প্রবাহকে জানান, ব্যক্তিগত সহকারী আবু সালেহ মোহাম্মদ গোফরান এর কাছে থাকা তার স্বাক্ষর করা প্যাডে যে নাম গুলো পাঠিয়েছিলেন, সেই নামের বিষয়ে তিনি অবগত ছিলেন না। তিনি আরও বলেন, অনুদানের টাকা এখনো পাওয়া যায়নি।পেলে সঠিক ব্যক্তিদের মাঝে বিতরন করা হবে।

এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একাউন্টে একটি বিবৃত দেয়।

আমার কৈফিয়তঃ

প্রিয় নড়াইলবাসী
আচ্ছালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। একজন এমপি জনকল্যাণমূলক কাজের জন্য অর্থ বছরে ৫,০০,০০০/- টাকা ঐচ্ছিক অনুদান তহবিল পেয়ে থাকে। আমি যেদিন শপথ নিয়েছি সেদিন থেকে এই অর্থ বছরে হিসাব করলে নড়াইল ২ আসনে ১,৮৩,৫০০/-  টাকা পাওয়ার কথা।
সেই টাকা নেয়ার জন্য সংসদ সচিবালয়ে নামের তালিকা আগে জমা দেয়া লাগে।
আমি এলাকায় ব্যস্ত থাকার মধ্যে পিএস ফোন দিলো আজকের দিনের মধ্যে নামের তালিকাসহ ডিও জমা দিতে হবে। আমি তাকে বললাম তুমি সব ইউনিয়ন থেকে তালিকা সংগ্রহ করে জমা দাও।
সে বলল, অফিস থেকে বলেছে এখন কিছু পরিচিত নাম দিয়ে এটা তুলে নিতে হবে পরে বিভিন্ন সময়ে বিতরণ করে প্রকৃত তালিকা আপনারা সংরক্ষণ করতে পারবেন।
তখন পিএস এর কাছে থাকা স্বাক্ষর করা প্যাডে এই তালিকা টা অফিসে জমা দিয়েছে। তালিকায় কাদের নাম দিয়েছে আমি দেখারও সুযোগ পায়নি।
এমনকি কি সেই টাকা টা এখনও আমি হাতে পায়নি।
কিন্তু এখন দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু লেখা।
টাকা হাতে পাওয়ার পর এই অর্থ বছর শেষ হলে অন্যান্য অনুদানের মতো প্রকৃত তালিকা নড়াইল ২ আসনের জনগণ জানতে পারবে ইনশাআল্লাহ।
যারা হেয় প্রতিপন্ন করার জন্য চেষ্টা করছেন তাদের জন্য আমার অফুরন্ত দোয়া।
নির্বাচনের পূর্বেও আপনাদের অনেকের অপপ্রচারের কারণে মহান আল্লাহ আমার পরিচিত অনেক বাড়িয়ে দিয়েছিলেন।
জনগনের হকের একটি পয়সাও আমি বা আমার পরিবারের কেউ আগামী ৫ বছরে
ছুঁয়ে দেখবে না ইনশাআল্লাহ।

প্রথম সরকারি বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

এর আগে বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও একই ফ্লাইটে দেশে ফেরেন।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দও  বিমানবন্দরে দলীয় প্রধানকে স্বাগত জানান।

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ চীনের স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকের আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

মাহদী আমিন বলেন, এই সফরের উদ্দেশ্য হলো বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার করা। কৌশলগত সহযোগিতা থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, উন্নয়ন প্রকল্প এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে দেশটির ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজি একই স্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশটির বীরদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিউগলে করুণ সুর বাজানো হয়।

পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও  প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে বেইজিংয়ে অবস্থান করছেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ জুন মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে তাঁর প্রথম সরকারি বিদেশ সফর শুরু করেন। পরে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সামার দাভোস ২০২৬-এ অংশ নিতে চীনের দালিয়ান শহরে যান। সেখানে দুই দিন বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর বুধবার বিকেলে বেইজিং পৌঁছান।

বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনাসহ উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে সই হয়।

একই দিনে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে বেইজিংয়ের দিয়াওইউতাই রাষ্ট্রীয় অতিথিশালায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া চীনের পানি সম্পদমন্ত্রী লি গোয়িং প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সফরকালে প্রধানমন্ত্রী ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক একটি বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেন, যা যৌথভাবে আয়োজন করে চায়না কাউন্সিল ফর দ্য প্রোমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। তিনি চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিংয়ের সঙ্গেও দলীয় পর্যায়ে বৈঠক করেন।

চীনে অবস্থানকালে বিভিন্ন বৃহৎ শিল্পগোষ্ঠীর শীর্ষ নির্বাহী, চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি, চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তারা বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ এবং দেশের উন্নয়নযাত্রায় আরও কার্যকর অবদান রাখার বিষয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা আজ বিকেল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সমঝোতা স্মারকে সই করেন।

সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, সমঝোতা স্মারকগুলো মূলত বিনিয়োগ সহযোগিতা, সবুজ উন্নয়ন (গ্রিন ডেভেলপমেন্ট) ও অন্যান্য ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সই করা হয়েছে। এছাড়া বৈঠকে একটি যৌথ কর্মপরিকল্পনা (জয়েন্ট অ্যাকশন প্ল্যান) নিয়েও আলোচনা হয়েছে।

স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাই থেকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট হল অব দ্য পিপল-এ পৌঁছান। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে পরিচয় পর্ব শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক সংবর্ধনা মঞ্চে নিয়ে যান লি কিয়াং। সংবর্ধনা অনুষ্ঠানে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশিত হয় এবং চীনের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রধানমন্ত্রী লি কিয়াংকে সশস্ত্র সালাম প্রদান করে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে তোপধ্বনি দেওয়া হয় এবং পরে দুই দেশের প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন।

পরে দুই দেশের প্রধানমন্ত্রী ঐতিহাসিক গ্রেট হলে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্কের রূপরেখা, বাণিজ্য ঘাটতি কমানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে সই হয়।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, আমাদের গ্লোবাল ডেভেলপে ন্ট ইনিশিয়েটিভ অর্থাৎ যার অধীনে স্বাস্থ্য, শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সম্পর্কিত বিষয়গুলো রয়েছে, সেগুলো নিয়ে এমওইউ হয়েছে। একই সাথে মানবসম্পদ উন্নয়নে এক পৃথক কো-অপারেশন প্ল্যান সই হয়েছে। বাংলাদেশ থেকে আমাদের জাতীয় ফল কাঠালের রপ্তানি বিষয়েও একটা এমওইউ হয়েছে।

তিনি বলেন, টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশনে সহযোগিতায় দুটো পৃথক এমওইউ হয়েছে। গণমাধ্যম খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং তথ্য আদান-প্রদান বৃদ্ধির লক্ষ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, দ্বিপক্ষীয় বৈঠকে চীন সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি তাদের সম্পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন। ট্রেড, এডুকেশন, কালচার, বাণিজ্যসহ সকল বিষয়ে চীন বাংলাদেশের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চায়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী রোহিঙ্গা সমস্যা নিয়েও কথা বলেছেন। এ বিষয়ে চীন বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বস্ত করেছে।

চীন বিএনপি সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে জানিয়ে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর শুধু একটি গল্প নয়, বাংলাদেশ ও চীনের সম্পর্কের নতুন শুভ সূচনা।

সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, চীনের মতো একটি বৃহত্তম দেশ প্রধানমন্ত্রীকে যেভাবে সম্মানিত করেছেন, তাতে আমরা মুগ্ধ, সম্মানিত এবং আনন্দিত। আমরা মনে করি, প্রধানমন্ত্রীর সম্মানের সঙ্গে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।

চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে
দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও চালু হতে যাচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। আগামী ২৮ জুন (রবিবার) থেকে ভিসা আবেদন গ্রহণ শুরু হবে। ফলে চিকিৎসা, ভ্রমণ ও পারিবারিক প্রয়োজনে ভারতে যেতে পারবে বাংলাদেশিরা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভিসা আবেদন ও অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের পুরো প্রক্রিয়াই অনলাইনে সম্পন্ন করতে হবে। এজন্য আবেদনকারীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।

যেভাবে করবেন আবেদন

প্রথমে ভারতের ভিসা আবেদন পোর্টালে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে।  ভারতের জন্য ভিসা আবেদন করতে হবে https://indianvisabangladesh.nic.in/visa/Registration এই ঠিকানায়। এখানে আবেদন ফর্ম পাবেন। সঠিকভাবে পূরণ করার পর ভিসা আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে। ফরম পূরণের পর সেটি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। এরপর আইভ্যাকের ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে।

শুধু যেসব আবেদনকারী ঠিকভাবে তাদের ওয়েবফাইল আপলোড করেছেন, তাদের জন্য একই দিন বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং শুরু হবে। অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের জন্য https://appointment.ivacbd.com/ সাইনআপ বাটনে ক্লিক করে ভিসার ওয়েব ফাইলে থাকা ইমেইল অ্যাড্রেস দিয়ে সাইনআপ করতে হবে।

সাইন-আপের সময় ভিসা আবেদনপত্রে ব্যবহৃত ই-মেইল ঠিকানা ব্যবহার করতে হবে। ই-মেইল ও মোবাইল নম্বর যাচাইয়ের জন্য পৃথক ওটিপি পাঠানো হবে। যাচাই শেষে ব্যক্তিগত তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

এরপর লগইন করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু হলে পুনরায় লগইন করলে স্বয়ংক্রিয়ভাবে একটি স্লট দেখানো হবে। প্রয়োজনে একবার স্লট পরিবর্তনের সুযোগ থাকবে।

অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর অনলাইনে প্রসেসিং ফি পরিশোধ করতে হবে। আপলোড করা ভিসা আবেদনপত্রের পিডিএফ ৩০ দিনের বেশি পুরোনো হলে তা গ্রহণযোগ্য হবে না।

যেসব কাগজপত্র লাগবে

কমপক্ষে ছয় মাস মেয়াদসহ মূল পাসপোর্ট এবং অন্তত দুইটি খালি পৃষ্ঠা।

পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার ফটোকপি ও পুরোনো সব পাসপোর্ট।

সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি।

জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের কপি।

বিদ্যুৎ, গ্যাস, পানি বা টেলিফোন বিলের কপি।

চাকরিজীবীদের জন্য নিয়োগপত্র, শিক্ষার্থীদের জন্য আইডি কার্ড এবং ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স।

১৫০ ডলার সমমূল্যের বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট, আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপি অথবা ব্যাংক স্টেটমেন্ট।

রেজিস্ট্রেশন নম্বরসহ অনলাইন আবেদনপত্র।

কত লাগবে খরচ?

ভারত সরকার ট্যুরিস্ট ভিসার জন্য কোনো ভিসা ফি নেয় না। তবে আবেদন প্রক্রিয়াকরণের জন্য আইভ্যাককে ১ হাজার ৫০০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময় অনলাইনে এ অর্থ পরিশোধ করতে হবে।

যেভাবে ফেরত পাবেন পাসপোর্ট

ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে জানানো হবে। এরপর নির্ধারিত কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করা যাবে।

ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
আজ বুধবার (২৪ জুন ) সকাল সাড়ে ১০টায় নড়াইল কোর্ট চত্বরে 'নড়াইল প্রেসক্লাব'-এর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
নড়াইল প্রেসক্লাবের সভাপতি এস এম আব্দুল হকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহাবুবুর রশীদ লাবলু , সাংবাদিক আল-আমিন, সাংবাদিক কাজী হাফিজুর রহমান, খায়রুল আরেফিন রানা, রাজু আহমেদ এবং তানজির হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকায় সাংবাদিকদের উপর জামায়াতের নেতাকর্মীরা হামলা চালায়।সাংবাদিকদের ওপর এই সহিংস হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে । অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।এসময় নড়াইল প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ বলেন, এ ঘটনায় ভারতীয় পক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, তা সন্তোষজনক নয়।

তিনি বলেন, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে আগেই যথাযথভাবে জানানো হয়েছিল যে ডা. জাহেদ উর রহমান ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোটের (আইওআরএ) বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

মুখপাত্র বলেন, ‘এ বিষয়ে পূর্বেই অবহিত করার পরও দিল্লি বিমানবন্দরে তার সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা দুর্ভাগ্যজনক ও দুঃখজনক।’

চলতি মাসের শুরুতে আইওআরএ’র একটি বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল ড. জাহেদ উর রহমানের। তবে দিল্লি বিমানবন্দরে ড. জাহেদ উর রহমানের যাত্রা অব্যাহত রাখতে বাধা দেওয়া হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের বিষয়ে করা মন্তব্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশ বিশ্বাস করে যে প্রত্যেক রাষ্ট্রের নিজ নিজ ভূখ-ে বসবাসরত সব নাগরিকের, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার সমান দায়িত্ব রয়েছে।

তিনি পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশ সরকার সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশের সব নাগরিকের অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র- বাসস

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ
চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান আলোইস জভিংগি।

এ সময় প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো অন্যান্য ডেল্টা রাষ্ট্র এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে থাকা দেশগুলোর সহযোগিতায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, বাংলাদেশ আগামী পাঁচ বছরে ২৫০ মিলিয়ন বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ পুনরুদ্ধার, বন্যার ঝুঁকি হ্রাস এবং পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের উদ্যোগের কথা তুলে ধরেন।

তিনি আরও জানান, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে উৎসাহ প্রদানের অংশ হিসেবে বাংলাদেশ সৌরবিদ্যুৎ উৎপাদনে কর-সুবিধা প্রদান করেছে এবং ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিজ্ঞতা ও উদ্যোগকে বৈশ্বিক পরিসরে কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন আলোইস জভিংগি।

তিনি বলেন, বাংলাদেশের জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়ন উদ্যোগ আন্তর্জাতিক অর্থায়নকারী প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি করবে।

বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি।

প্রধানমন্ত্রীকে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান আলোইস জভিংগি।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ সময় উপস্থিত ছিলেন।

শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান তারেক রহমানের
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১ টায় পুত্রজায়ায় এ আহ্বানের কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরও বেশি বাংলাদেশী কর্মী নিয়োগ এবং দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়টি বিবেচনার কথা বলেছি। পাশাপাশি অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশীদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টিও উত্থাপন করেছি।’

তিনি বলেন,  'আমরা একমত হয়েছি যে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী, যাতে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমে এবং শ্রমিকদের ব্যয় হ্রাস পায়।'

দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।

আনোয়ার ইব্রাহিম প্রথমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। পরে তারেক রহমান দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে বক্তব্য রাখেন।

আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, ‘গত ফেব্রুয়ারিতে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর প্রথম যে শুভেচ্ছা বার্তা পেয়েছিলাম, তা ছিল প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের। তিনি আমাকে অভিনন্দন এবং মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান।’

তিনি বলেন,  তাঁর (আনোয়ার ইব্রাহিম)  আন্তরিক আমন্ত্রণ গ্রহণ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। প্রধানমন্ত্রী হিসেবে আমার প্রথম বিদেশ সফরে স্ত্রীকে সঙ্গে নিয়ে মালয়েশিয়ায় আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।'

পিতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯৭৯ সালে মালয়েশিয়া সফরে কথা স্মরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘সেই সফর দুই দেশের রাজনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করেছিল। একইসঙ্গে শ্রমবিষয়ক সহযোগিতার ভিত্তি স্থাপন করেছিল।’

তিনি বলেন, 'আমি আমার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৯৯৩ সালের মালয়েশিয়া সফরের কথাও স্মরণ করছি। তাঁর সেই সফর আমাদের বন্ধুত্বকে আরও গভীর এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করেছিল।'

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘মালয়েশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত ও ঘনিষ্ঠ অংশীদার। পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং জনগণের মধ্যে দৃঢ় সম্পর্কের ভিত্তিতে আমাদের এই বন্ধুত্ব গড়ে উঠেছে।'

মালয়েশিয়ায় তাঁকে উষ্ণ অভ্যর্থনা এবং আতিথেয়তা জানানোর জন্য প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, ‘আরও একবার মালয়েশিয়া সরকার এবং দেশটির জনগণকে তাদের বন্ধুত্ব ও আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাই। আমরা মধুর স্মৃতি নিয়ে দেশে ফিরছি।'

দ্বিপাক্ষিক বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আমার ব্যাপক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে মতবিনিময় করেছি।’

তিনি বলেন,  'আজ আমরা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ককে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। যৌথ কমিশন বৈঠক এবং দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপক্ষীয় পরামর্শ প্রক্রিয়াসহ বিদ্যমান কাঠামোর মাধ্যমে সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আমরা একমত হয়েছি। '

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রবৃদ্ধিকে স্বাগত জানিয়েছি এবং বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনাকে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'

বৈঠকে সংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারকসহ সন্ত্রাসবাদ দমন  বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা সংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগ সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক দলিল বিনিময় হওয়াকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এসব উদ্যোগ আমাদের সহযোগিতাকে আরও সুদৃঢ় এবং সম্পর্কের ইতিবাচক গতিধারা বজায় রাখতে সহায়তা করবে।’

তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আজকের আলোচনা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করবে। আমরা যৌথ সমৃদ্ধি, আঞ্চলিক শান্তি এবং আরও অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা করছি।'

অপহরণের পর শিশুকে হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড
রোববার (২১ জুন) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. আলী আসগর জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন শাজাহানপুর উপজেলার খাদাস ভোলাগাড়ী গ্রামের আবুল কালাম আজাদ ও সাগর, খাদাস তালুকদারপাড়া গ্রামের সেলিম ইসলাম ও মেহেদী হাসান এবং খাদাস মাঠপাড়া গ্রামের রাজু ইসলাম ওরফে পাঁচফুল।

রায়ে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় নাবালক ছিল এমন পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় মামলার ১১ আসামির মধ্যে আটজন আদালতে উপস্থিত ছিলেন। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেলিম ইসলাম ও সাগর দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, নিহত রিফাত হোসেন শাজাহানপুর উপজেলার খাদাস হাটখোলা এলাকার প্রবাসী এনামুল হকের ছেলে। আসামিরা সবাই রিফাতের পরিবারের প্রতিবেশী ও পরিচিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগর বলেন, ২০১৮ সালের ১৫ জুলাই বিকেলে রিফাত নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে শাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজ হওয়ার তিন দিন পর পাশের পোয়ালগাছা গ্রামের ভদ্রাবতী সেতুর নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর রিফাতের বাবা এনামুল হক ১১ জনকে আসামি করে শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। বিচার চলাকালে আসামিদের একজন মাসুদ রানা মারা যাওয়ায় তার নাম মামলা থেকে বাদ দেওয়া হয়।

মামলার বরাতে আলী আসগর বলেন, প্রবাস থেকে দেশে ফেরার পর প্রতিবেশী আবুল কালাম আজাদ বিভিন্ন সময় এনামুল হকের কাছে টাকা দাবি করতেন। ঘটনার দিনও তিনি এক লাখ টাকা দাবি করেন। এনামুল হক টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই দিনই রিফাত নিখোঁজ হয়।

তদন্তে অপহরণ, মুক্তিপণ দাবি, হত্যা এবং মরদেহ গুমের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে রিফাতের বাবা এনামুল হক বলেন, পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্ট বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরে যাবেন চীন
রোববার দুপুর ২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান। এ সফরে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সঙ্গী হয়েছেন।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী  মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, মালয়েশিয়া ও চীনের রাষ্ট্রদূতসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা একেএম শামসুল ইসলাম।

মালয়েশিয়া সফরের আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, এ সফরে বাংলাদেশের জন্য শ্রমবাজার সম্প্রসারণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সংক্রান্ত দুটি দলিল সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, ২১ জুন প্রধানমন্ত্রীকে মালয়েশিয়ায় আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। ২২ জুন পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। পরে উভয় দেশের সরকারপ্রধানের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব।

এ ছাড়া মালয়েশিয়ার বিভিন্ন খাতে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ এবং সেখানে অবস্থানরত বাংলাদেশিদের কল্যাণ-সংশ্লিষ্ট বিষয়গুলোও আলোচনায় গুরুত্ব পাবে।

পররাষ্ট্র সচিব আরও জানান, বাংলাদেশের আসিয়ান সংলাপ অংশীদার (ডায়ালগ পার্টনার) এবং আরসিইপি (রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ)-এ যোগদানের প্রচেষ্টার বিষয়ে মালয়েশিয়ার সমর্থন কামনা করা হবে।

দুই দিনের মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি চীন সফরে যাবেন। চীনের প্রধানমন্ত্রী  লি কিয়াং-এর আমন্ত্রণে তিনি চীনের দালিয়ানের উদ্দেশে যাত্রা করবেন। কর্মসূচি অনুযায়ী, ২২ জুন দুপুরে কুয়ালালামপুর থেকে রওনা হয়ে একই দিন সন্ধ্যায় দালিয়ানে পৌঁছানোর কথা রয়েছে।

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনার সমর্থক
স্থানীয় বাসিন্দা কাজী রাফি শুক্রবার (১৯ জুন) ফেসবুক লাইভে ঘোষণা দেন, ব্রাজিল যদি হাইতির বিপক্ষে ম্যাচে জয় পায়, তবে তিনি মাথা ন্যাড়া করবেন।

তার এই ঘোষণা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এলাকায় শুরু হয় আলোচনা, কৌতূহল আর উত্তেজনা।

ম্যাচে ব্রাজিল জয় পাওয়ার পর শনিবার (২০ জুন) পটুয়াখালী শহরের ঝাউবন এলাকায় ভিড় করেন ব্রাজিল সমর্থকরা। পরে কাজী রাফি নিজ বাসা থেকে বের হয়ে সেখানে উপস্থিত হন।

সবার সামনে উৎসবমুখর পরিবেশে তার মাথা ন্যাড়া করা হয়। পুরো ঘটনাটি মোবাইলে ধারণ করেন অনেকেই। পরে তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এক ব্রাজিল সমর্থক আল আমিন হাওলাদার বলেন, “সে কথা দিয়েছিল, ব্রাজিল জিতলে মাথা ন্যাড়া করবে। আজ সে কথা রেখেছে।”

মাথা ন্যাড়া করার পর কাজী রাফি বলেন, “আমি ফেসবুক লাইভে প্রতিশ্রুতি দিয়েছিলাম। ব্রাজিল জিতেছে, তাই আমি কথা রেখেছি।”

স্থানীয়রা বলছেন, ফুটবলকে ঘিরে এমন ঘটনা এলাকায় আনন্দের আবহ তৈরি করেছে। প্রিয় দলের প্রতি ভালোবাসা আর মজার প্রতিদ্বন্দ্বিতার এক ব্যতিক্রমী উদাহরণ হয়ে উঠেছে এটি।

পরিবর্তন হচ্ছে বগুড়ার সেই দুই ইউনিয়ন পরিষদের নাম
প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার দুই ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামের সঙ্গে দুই ইউনিয়নের নাম  মিলে যাওয়ার বির্তকের সৃষ্টি হয়।

শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

তিনি জানান, প্রধানমন্ত্রী তাঁকে মৌখিকভাবে নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন।

জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে জানিয়েছেন যে নামগুলো পরিবর্তন করার জন্য।’ নাম পরিবর্তনের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় বা সংশ্লিষ্ট কোনো দপ্তর থেকে দাপ্তরিক চিঠি আসতে পারে বলেও জানান তিনি।

পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, ‘হয়তো চিঠি আসবে। তবে উনি বলেছেন, তাই আমরা শুরু করব। মৌখিক নির্দেশনা পেয়েছি।’ এরপর সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে নতুন করে গণশুনানি করা হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘ইউএনও সাহেব আবার গণশুনানি করবেন। যেখানে নাম পরিবর্তনের বিষয় আছে, সেই ইউনিয়নগুলোতে নতুন করে তারিখ দেওয়া হবে। ওই তারিখে সবাই উপস্থিত হবেন। গণশুনানির মাধ্যমে যে নাম উঠে আসবে, সেটাই হয়তো করা হবে।’

গত ১১ জুন বগুড়ার জেলা প্রশাসকের সই করা প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের কথা জানানো হয়। এতে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। শিবগঞ্জ উপজেলায় নতুন ইউনিয়নের নাম দেওয়া হয় ‘মীরবাড়ী’। অন্যদিকে নবগঠিত মোকামতলা উপজেলায় গঠন করা তিনটি ইউনিয়নের নাম রাখা হয় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’। চারটি নতুন ইউনিয়নের মধ্যে মীরবাড়ী, সীমান্ত ও দিগন্ত—এই তিনটির নাম নিয়ে মূলত বিতর্ক তৈরি হয়।

নামকরণের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরে নামকরণের প্রক্রিয়া ও গণশুনানি নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি জাতীয় সংসদেও তোলা হয়।

সংসদে প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক যাচাই-বাছাই এবং গণশুনানির মাধ্যমে নতুন ইউনিয়নগুলোর নাম নির্ধারণ করেছেন। নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় মানুষের মতামত নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, সৈয়দপুর ইউনিয়নের সংশ্লিষ্ট এলাকা গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তে হওয়ায় নতুন ইউনিয়নের নাম ‘সীমান্ত’ রাখা হয়েছে। অন্য এলাকার ভৌগোলিক অবস্থান বিবেচনায় ‘দিগন্ত’ নাম দেওয়া হয়েছে। তাঁর দুই ছেলের নামের সঙ্গে ইউনিয়ন দুটির নাম মিলে যাওয়াকে তিনি কাকতালীয় বলে দাবি করেন।

প্রতিমন্ত্রীর এই ব্যাখ্যার পরেও বিষয়টি নিয়ে আলোচনা–সমালোচনা চলতে থাকে।

এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে জেলা প্রশাসকের বরাত দিয়ে জানানো হয়েছে, বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করা হচ্ছে।

জেলা প্রশাসনের সূত্র জানায়, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে গেজেট আকারে প্রকাশ করা হবে।

আগস্টের শেষ নাগাদ জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে রূপপুর
প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চলতি বছরের আগস্টের শেষ নাগাদ  জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

রোববার সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ স্থাপনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বর্তমানে কমিশনিং ও স্টার্ট-আপ পর্যায়ে রয়েছে। বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, জটিল এবং চূড়ান্ত ধাপ।

তিনি জানান,  ইউনিট-১-এর স্টেজ-বি (ফুয়েল লোডিং ও ফিজিক্যাল স্টার্ট-আপ) কার্যক্রমের অংশ হিসেবে গত ২৮ এপ্রিল ২০২৬ থেকে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু হয়েছে।

মন্ত্রী জানান, বর্তমানে রিঅ্যাক্টরে পারমাণবিক জ্বালানি স্থাপন, বোরিক এসিড সংযোজন, রিঅ্যাক্টর ও প্রাইমারি সার্কিট পরীক্ষা, নিরাপত্তা যাচাই, সাব-ক্রিটিক্যালিটি পরীক্ষা এবং অন্যান্য কমিশনিং কার্যক্রম চলমান রয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, পরবর্তী ধাপে রিঅ্যাক্টরকে ক্রিটিক্যাল অবস্থায় নিয়ে যাওয়া, নিয়ন্ত্রণ ও সুরক্ষা ব্যবস্থার সমন্বিত পরীক্ষা এবং নিম্নক্ষমতায় রিঅ্যাক্টর পরিচালনার মাধ্যমে স্টার্টআপ কার্যক্রম সম্পন্ন করা হবে। প্রকল্পের সময়সূচি অনুযায়ী ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়ানো হবে। প্রথমে ১০ থেকে ১২ শতাংশ এবং পরে ৩৫ থেকে ৪০ শতাংশ ক্ষমতায় পরিচালনা করে বিভিন্ন কারিগরি পরীক্ষা ও মূল্যায়ন সম্পন্ন করা হবে।

ফকির মাহবুব আনাম বলেন, প্রয়োজনীয় সব পরীক্ষা ও কমিশনিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর জ্বালানি লোডিং শুরু হওয়ার প্রায় ১১৪ দিন পর জেনারেটরকে জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় করা হবে।

তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের সময়সূচি অনুযায়ী আশা করছি, ২০২৬ সালের আগস্টের শেষ নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রথমবারের মতো জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে।

বিরোধীদল জনগণকে বিভ্রান্ত করতে চায়- প্রধানমন্ত্রী
দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি ও মানুষকে বিভ্রান্ত করাই বর্তমান বিরোধীদলের উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চায় বর্তমান সরকার, কিন্তু বিরোধীদল জনগণকে বিভ্রান্ত করতে চায়।

কক্সবাজারে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখননের উদ্বোধন শেষে শনিবার (১৩ জুন) সকালে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৬০টি নিত্যপণ্যের ওপর থেকে কর প্রত্যাহার করা হয়েছে। সাধারণ মানুষের কথা বিবেচনা করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে এবং অনেক পণ্যকে ভ্যাটমুক্ত রাখা হয়েছে।

তারেক রহমান আরও বলেন, ‘বিরোধীদল বলছে, গণবিরোধী এই বাজেট তারা মানে না। যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেট ও বিরোধীদল মানে না, যেই বাজেটে মদ ও সিগারেটের দাম বাড়নো হয়, তাও তারা মানে না। তাদের উদ্দেশ্য দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা।’

তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সরকার খাল পুনঃখনন করছে। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন হবে। প্রায় ১২ শ হেক্টর জমিতে সেচ সুবিধা মিলবে। ১২ শ মেট্রিকটন খাদ্য উৎপাদন হবে।

বিএনপির রাজনীতি দেশ ও জনগণের জন্য এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ভোটের কালি শুকানোর আগেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার।

তারেক রহমান বলেন, ‘আমরা মেয়েদের জন্য শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছি। পাশাপাশি অসচ্ছল নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছি।’

তিনি আরো বলেন, সরকারের সকল উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা বিস্তার, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।

ঢাকা থেকে বিমানযোগে দুই যুগ পর কক্সবাজারে পৌঁছান প্রধানমন্ত্রী।

এরপর সরকারপ্রধান তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন।

এ উপলক্ষ্যে সকাল থেকেই কক্সবাজারের পিএমখালী এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড হাতে নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে পাতলী খাল পর্যন্ত রাস্তার দুই পাশে দাড়িয়ে প্রিয় নেতাকে বরণ করে শুভেচ্ছা জানান।

গ্রামীণ অর্থনীতি ও সেচ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে ১৯৭৭ সালে দেশব্যাপী খাল খনন কর্মসূচি চালু করেছিলেন জিয়াউর রহমান। পিএমখালীর এই পাতলী খালটি তারই অন্যতম সাক্ষী, ১৯৭৯ সালের নভেম্বর মাসে জিয়াউর রহমান এই খাল খননের উদ্বোধন অনুষ্ঠানে এসেছিলেন।

কক্সবাজারের এই স্থানীয় উদ্যোগের পাশাপাশি সরকারি মহাপরিকল্পনার অংশ হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় যৌথভাবে আগামী ৫ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের একটি বৃহৎ জাতীয় কর্মসূচি বাস্তবায়ন করছে। যার প্রথম দফায় চলতি বছরের জুন পর্যন্ত ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ এগিয়ে চলছে।

পানিসম্পদ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শুধু খাল খননই নয়, পরিবেশ রক্ষায় খালের পাড় সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং অবৈধ দখল উচ্ছেদেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী দিনভর নানা কর্মসূচি শেষে রাতে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন বলে জানা গেছে ।

প্রশাসনে ব্যাপক রদবদল, ১১ কর্মকর্তার নতুন পদায়ন
বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ ও প্রেষণ-১ শাখা থেকে জারি করা পৃথক ১১টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক (যুগ্ম-সচিব) মো. সাবেত আলীকে একই বিভাগের যুগ্ম-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম তুহিনুর আলমকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এছাড়া সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানকারী যুগ্ম-সচিব মো. আবুল হোসেনকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) এমডিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত যুগ্ম-সচিব মো. অলিউর রহমানকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) পরিচালক এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেনকে ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব ডি এম আতিকুর রহমানকে নবগঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’-এর মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়ে তার চাকরি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. জহিরুল ইসলাম খানকে সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক, রাজশাহী বিভাগের কৃষি বিপণন কার্যালয়ের উপপরিচালক বেগম শাহানা আখতার জাহানকে রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং বাংলাদেশ পাটকল করপোরেশনের পরিচালক এরশাদ হোসেন খানকে ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদায়ন করা হয়েছে।

সরকারের এ পদায়ন ও রদবদল প্রশাসনের কার্যক্রমে আরও গতি ও দক্ষতা আনবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

সীমাবদ্ধার মধ্যে দেশের প্রতিটি মানুষকে বাজেটের আওতায় আনা হয়েছে: অর্থমন্ত্রী
তিনি বলেন, “এটি সবার বাজেট। আমাদের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে, তবে সেই সীমাবদ্ধতার মধ্যেই দেশের প্রত্যেক মানুষকে বাজেটের আওতায় আনার চেষ্টা করা হয়েছে।”

শুক্রবার (১২ জুন) বিকেলে আয়োজিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়।

বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের প্রায় চার মাস পর ঘোষিত এ বাজেট সম্পর্কে সূচনা বক্তব্যে আমির খসরু বলেন, “আমাদের লক্ষ্য ছিল একটি অন্তর্ভুক্তিমূলক বাজেট প্রণয়ন করা। গত দেড় দশকে দেশের অর্থনীতি ছিল মূলত পৃষ্ঠপোষকতানির্ভর। কিছু নির্দিষ্ট ব্যক্তি ও গোষ্ঠীই বেশি সুবিধা পেয়েছে।

“আমরা এমন একটি অর্থনীতি গড়ে তুলতে চাই, যেখানে সবার অংশগ্রহণ নিশ্চিত হবে। সেই চিন্তা থেকেই সীমিত সম্পদের মধ্যেও দেশের সব মানুষের জন্য এই বাজেট প্রস্তাব করা হয়েছে।”

রাজধানীর সচিবালয় এলাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিকেল ৩টা ১০ মিনিটে উপস্থিত হন অর্থমন্ত্রী। তার ডান পাশে ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বাম পাশে ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, “এবারের বাজেট একটি ভিন্নধর্মী বাজেট। এর প্রেক্ষাপট যেমন ভিন্ন, তেমনি এর ভাবনা ও দর্শনও ভিন্ন। গত দেড় দশকে দেশের ভেতরে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেও একের পর এক ঘটনা ঘটছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে।

“এই বৈশ্বিক বাস্তবতায় আমাদের চ্যালেঞ্জ আরও বেড়েছে। সেই পরিস্থিতি বিবেচনায় নিয়ে সবাইকে সঙ্গে রেখে একটি গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে।”

সীমিত সম্পদের বিষয়টি উল্লেখ করে তিনি আরও বলেন, “এ কারণেই আমরা বারবার বলেছি, আমাদের প্রতিটি ব্যয় এবং প্রতিটি প্রকল্প নির্দিষ্ট কিছু মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। আমরা চারটি ‘ক্রাইটেরিয়া’ নির্ধারণ করেছি।

“এর মধ্যে রয়েছে ‘ভ্যালু ফর মানি’, ‘রিটার্ন অন ইনভেস্টমেন্ট’, ‘জব ক্রিয়েশন’, এবং আরেকটি নির্ধারিত মানদণ্ড। ভবিষ্যতে সব প্রকল্পই এই চারটি ‘ক্রাইটেরিয়ার’ ভিত্তিতে মূল্যায়ন করা হবে। আমি বিষয়টি পরিষ্কারভাবেই বলতে চাই।”

পরে সাংবাদিকদের প্রশ্নের জন্য আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “আমরা এখানে এসেছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। কারণ আমরা বিশ্বাস করি, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হলো জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনগণের কাছে দায়বদ্ধ থাকা।”