দৈনিক পাঠক প্রবাহ - : আন্তর্জাতিক বিনোদন

সংসদ সদস্য পদ ছাড়লেন নায়িকা কোয়েল মল্লিক
জানা গেছে, এর আগে তিনি ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। তবে সংসদীয় বিধি অনুযায়ী ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার প্রয়োজন হওয়ায় পরে তিনি নিজেই দিল্লিতে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়েন।

পদত্যাগের পরপরই বিজেপির কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে কোয়েল মল্লিকের বৈঠকের খবর প্রকাশ্যে আসে। এরপর থেকেই ভারতের রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে—তিনি কি বিজেপিতে যোগ দিচ্ছেন?

যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোয়েল মল্লিক কিংবা বিজেপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা-কল্পনা অব্যাহত রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামনের দিনগুলোতে কোয়েল মল্লিকের নতুন রাজনৈতিক অবস্থান স্পষ্ট হতে পারে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

কোয়েল মল্লিক দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী হিসেবে দর্শকদের কাছে পরিচিত। অভিনয়ের পাশাপাশি তাঁর রাজনৈতিক পদক্ষেপও এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।