দৈনিক পাঠক প্রবাহ - : অর্থনীতি

কর্পোরেট গভর্নেন্সে এআই:
বোর্ডের সভা আয়োজন, আইনি বাধ্যবাধকতা রক্ষা এবং পর্ষদের সিদ্ধান্ত বাস্তবায়ন -সবকিছুই পরিচালিত হয় এই বিভাগ থেকে। তবে তথ্য ও প্রযুক্তির অদম্য অগ্রযাত্রায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আর কেবল আইটি বিভাগের বিষয় নয়; এটি করপোরেট বোর্ডরুম ও সচিবালয়ের দৈনন্দিন কাজকে দ্রুত, নির্ভুল এবং কৌশলগত উচ্চতায় নিয়ে যেতে অন্যতম প্রধান হাতিয়ারে পরিণত হয়েছে।

বোর্ড মিটিং ব্যবস্থাপনা ও মিনিটের খসড়া তৈরি

কোম্পানি সচিবালয়ের একটি বড় সময় ব্যয় হয় বোর্ড মিটিংয়ের এজেন্ডা প্রস্তুত করা,দীর্ঘ আলোচনার সারসংক্ষেপ করা এবং সুনির্দিষ্ট ‘মিনিটস’ বা কার্যবিবরণী লেখার পেছনে। এআই-চালিত আধুনিক টুলগুলো সভার অডিও ট্রান্সক্রিপশন বিশ্লেষণ করে সেকেন্ডের মধ্যে নির্ভুল ও সুনির্দিষ্ট কার্যবিবরণীর খসড়া তৈরি করতে সক্ষম। ফলে কোম্পানি সচিবের ওপর থেকে ম্যানুয়াল নোট নেওয়ার চাপ কমে যায় এবং তিনি পর্ষদের আলোচনা ও নীতিগত পরামর্শে বেশি মনোনিবেশ করতে পারেন।

রেগুলেটরি কমপ্লায়েন্স ও ডাটা বিশ্লেষণ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) এবং বাংলাদেশ ব্যাংকসহ নানা নিয়ন্ত্রক সংস্থার নতুন নতুন নির্দেশনা ও আইনের সাথে প্রতিনিয়ত হালনাগাদ থাকতে হয় কোম্পানি সেক্রেটারিদের। এআই সিস্টেম অতি দ্রুত হাজার হাজার পৃষ্ঠার আইনি দলিল বিশ্লেষণ করে নতুন রেগুলেশনের ফলে প্রতিষ্ঠানের কোন কোন নীতি পরিবর্তন করা প্রয়োজন, তা চিহ্নিত করতে পারে। এছাড়া, ডাটা অ্যানালিটিক্স ব্যবহার করে প্রতিষ্ঠানের ঝুঁকিসমূহ (Risk Management) আগে থেকেই শনাক্ত করা সম্ভব হচ্ছে।

তথ্য নিরাপত্তা ও বোর্ড পেপার প্রস্তুতকরণ

পর্ষদ সদস্যদের জন্য শত শত পৃষ্ঠার ‘বোর্ড প্যাক’ তৈরি ও বিতরণ একটি জটিল কাজ। এআই- ভিত্তিক গভর্নেন্স প্ল্যাটফর্মগুলো দীর্ঘ ও জটিল প্রতিবেদনগুলোর মূল অংশ সারসংক্ষেপ (Summarize) করে বোর্ড মেম্বারদের সামনে উপস্থাপন করতে সাহায্য করে। এনক্রিপ্টেড এবং এআই-সুরক্ষিত এই প্ল্যাটফর্মগুলো গোপনীয় তথ্য ফাঁস হওয়া প্রতিরোধ করে এবং পরিচালনা পর্ষদকে তথ্যভিত্তিক দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে।

কৌশলগত উপদেষ্টা হিসেবে কোম্পানি সচিবের উত্তরণ

অনেক সময় মনে করা হয় এআই হয়তো মানুষের চাকরি প্রতিস্থাপন করবে। তবে করপোরেট গভর্নেন্সে এআই কখনোই কোম্পানি সচিবের পেশাদার নৈতিকতা, আইনি প্রজ্ঞা ও বিচক্ষণতার বিকল্প হতে পারে না। বরং এটি সচিবালয়ের রুটিন ও প্রশাসনিক কাজের জটিলতা কমিয়ে দিচ্ছে। ফলে একজন কোম্পানি সেক্রেটারি কেবল একজন ‘অ্যাডমিনিস্ট্রেটর’ বা নথি রক্ষক হিসেবে সীমাবদ্ধ না থেকে পর্ষদের একজন প্রকৃত ‘কৌশলগত উপদেষ্টা’ (Strategic Advisor) হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পাচ্ছেন।

এআই ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিতকরণ

বোর্ডরুম ও কোম্পানি সচিবালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের যেমন বিপুল সুবিধা রয়েছে, তেমনি এর সাথে যুক্ত রয়েছে সংবেদনশীল তথ্যের নিরাপত্তা ও সুরক্ষার বড় চ্যালেঞ্জ। পরিচালনা পর্ষদের গোপনীয় সিদ্ধান্ত, আর্থিক প্রতিবেদন বা স্ট্র্যাটেজিক প্ল্যান এআই প্ল্যাটফর্মে ইনপুট দেওয়ার আগে অবশ্যই এন্ড-টু-এন্ড ডাটা এনক্রিপশন ((Data Encryption)) নিশ্চিত করতে হবে। যেকোনো পাবলিক এআই টুলের বদলে প্রতিষ্ঠানের নিজস্ব বা উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রাইভেট ও সিকিউরড ক্লাউড অথবা পেইড এআই ব্যবহার করা জরুরি, যেন অভ্যন্তরীণ কোনো তথ্য থার্ড-পার্টি মডেলে লিক বা প্রশিক্ষণ (ঞৎধরহরহম) ডেটা হিসেবে ব্যবহৃত না হয়। এছাড়া ডাটা প্রাইভেসি, সাইবার থ্র্রেট এবং কপিরাইট ও কমপ্লায়েন্স সংক্রান্ত ঝুঁকি এড়াতে একটি সুনির্দিষ্ট ‘এআই ব্যবহারের নির্দেশিকা’ বা এআই এথিক্স পলিসি মেনে চলা এবং তথ্য প্রক্রিয়াকরণের প্রতিটি স্তরে কঠোরভাবে গোপনীয়তা (Confidentiality) বজায় রাখা অত্যন্ত প্রয়োজনীয়।

ভবিষ্যতের করপোরেট সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশের কোম্পানি সচিবালয়গুলোকে এখনই নিরাপদ ও দায়িত্বশীল এআই প্রযুক্তির সাথে যুক্ত হতে হবে। যে প্রতিষ্ঠানগুলো এআইকে তাদের
বোর্ডরুমে সঠিকভাবে কাজে লাগাবে, কেবল তারাই বৈশ্বিক প্রতিযোগিতায় করপোরেট গভর্নেন্সে এগিয়ে থাকবে।

লেখা:
রেজাউল করিম
কোম্পানী সেক্রেটারী
মধুমতি ব্যাংক পিএলসি
Email: reza34ju@gmail.com

টানা তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
শুক্রবার (১৪ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দর কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন ও ধরন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

এদিকে স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রেও বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৩৩ টাকা বাড়িয়েছিল বাজুস। ফলে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১০৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫১ দফা দাম বাড়ানো হয়েছে, ৫১ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।

ন্যাশনাল টি কোম্পানির টিকে থাকা নিয়ে বড় শঙ্কা
কোম্পানিটির ২০২৪–২৫ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে চরম আর্থিক ও ব্যবস্থাপনাগত সংকটের চিত্র।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৯–২০ অর্থবছর থেকে কোম্পানির নিট লোকসান ধারাবাহিকভাবে বাড়ছে।

২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত পুঞ্জীভূত লোকসান দাঁড়িয়েছে ২৩৯ কোটি ৯ লাখ টাকা।

চার বছর ধরে ইতিবাচক নগদ প্রবাহ না থাকায় ভবিষ্যতে ব্যাংক ঋণ ও অন্যান্য দায় পরিশোধের সক্ষমতা হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। কোম্পানির ঋণনির্ভরতাও উদ্বেগজনকভাবে বেড়েছে।

২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত দীর্ঘ ও স্বল্পমেয়াদি মিলিয়ে মোট ঋণ দাঁড়িয়েছে ৪৪৩ কোটি ২৮ লাখ টাকা। এছাড়া কোম্পানির ইক্যুইটি বা নিট সম্পদ নেতিবাচক হয়ে ৯৫ কোটি ৬৮ লাখ টাকা হয়েছে।

ফলে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ১৪৪ দশমিক ৯৭ টাকা। নিরীক্ষা প্রতিবেদনে আরও বলা হয়, আর্থিক হিসাবে দীর্ঘমেয়াদি ঋণ হিসেবে মোট ১৭৫ দশমিক ১৩ টাকা দেখানো হয়েছে। এর মধ্যে ২০২৪–২৫ অর্থবছরের ঋণ ও সুদ ১৩৪ দশমিক ৪৪ টাকা অন্তর্ভুক্ত। তবে ঋণের চলতি অংশ আলাদাভাবে না দেখানোয় এর শ্রেণিবিন্যাস ও অনুমোদন নিয়ে সংশয় প্রকাশ করেছেন নিরীক্ষকরা।

এর ব্যবসা পরিচালনা ও টিকে থাকা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে নিরীক্ষা প্রতিষ্ঠান আর্টিজান চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।

কোম্পানিটির ২০২৪–২৫ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে চরম আর্থিক ও ব্যবস্থাপনাগত সংকটের চিত্র।প্রতিবেদন অনুযায়ী, ২০১৯–২০ অর্থবছর থেকে কোম্পানির নিট লোকসান ধারাবাহিকভাবে বাড়ছে। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত পুঞ্জীভূত লোকসান দাঁড়িয়েছে ২৩৯ কোটি ৯ লাখ টাকা।

চার বছর ধরে ইতিবাচক নগদ প্রবাহ না থাকায় ভবিষ্যতে ব্যাংক ঋণ ও অন্যান্য দায় পরিশোধের সক্ষমতা হারানোর ঝুঁকি তৈরি হয়েছে।কোম্পানির ঋণনির্ভরতাও উদ্বেগজনকভাবে বেড়েছে। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত দীর্ঘ ও স্বল্পমেয়াদি মিলিয়ে মোট ঋণ দাঁড়িয়েছে ৪৪৩ কোটি ২৮ লাখ টাকা। এছাড়া কোম্পানির ইক্যুইটি বা নিট সম্পদ নেতিবাচক হয়ে ৯৫ কোটি ৬৮ লাখ টাকা হয়েছে। ফলে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ১৪৪ দশমিক ৯৭ টাকা।

নিরীক্ষা প্রতিবেদনে আরও বলা হয়, আর্থিক হিসাবে দীর্ঘমেয়াদি ঋণ হিসেবে মোট ১৭৫ দশমিক ১৩ টাকা দেখানো হয়েছে। এর মধ্যে ২০২৪–২৫ অর্থবছরের ঋণ ও সুদ ১৩৪ দশমিক ৪৪ টাকা অন্তর্ভুক্ত। তবে ঋণের চলতি অংশ আলাদাভাবে না দেখানোয় এর শ্রেণিবিন্যাস ও অনুমোদন নিয়ে সংশয় প্রকাশ করেছেন নিরীক্ষকরা।