দৈনিক পাঠক প্রবাহ - : অন্যান্য বিশ্ববিদ্যালয়

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন সকল মাদরাসার গভর্নিং বডি ও এডহক কমিটি বাতিল
একই সঙ্গে নতুন এডহক কমিটি গঠন, সভাপতি মনোনয়ন এবং বিদ্যোৎসাহী প্রতিনিধি মনোনয়নের বিষয়ে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

১৯ অক্টোবর ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত ৪৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন পরিচালিত ফাজিল ও কামিল মাদরাসাসমূহের গভর্নিং বডি ও এডহক কমিটি বাতিল করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সংবিধির ২০২৩-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী নতুন এডহক কমিটি গঠনের লক্ষ্যে মাদরাসা-সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে জেলা পর্যায়ে জেলা প্রশাসক ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি হিসেবে মনোনয়নের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা পর্যায়ে জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা পর্যায়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনয়নের কথা উল্লেখ করা হয়েছে।

অফিস আদেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে বিধি অনুযায়ী নির্ধারিত ফরমে এডহক কমিটি অনুমোদনের প্রস্তাব পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

আদেশটি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ড. এ. কে. মুহা. নূরুল ইসলামের স্বাক্ষরে জারি করা হয়। এর অনুলিপি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।