দৈনিক পাঠক প্রবাহ - : অন্যান্য

কৃত্রিম বুদ্ধিমত্তায় বদলে যাচ্ছে কাজের ধরন
প্রযুক্তি খাতের সংশ্লিষ্টরা বলছেন, আগামী কয়েক বছরে অনেক কাজের ধরন বদলে যাবে, তবে একই সঙ্গে তৈরি হবে নতুন ধরনের কর্মসংস্থানের সুযোগও। বর্তমানে অনেক প্রতিষ্ঠান তথ্য বিশ্লেষণ, গ্রাহকসেবা, লেখা তৈরি, ছবি সম্পাদনা এবং সফটওয়্যার উন্নয়নের কাজে এআই ব্যবহার করছে।

শিক্ষার্থীরা পড়াশোনায় সহায়তা নিতে এআইভিত্তিক বিভিন্ন সেবা ব্যবহার করছেন। অন্যদিকে ছোট ব্যবসায়ীরাও কম সময়ে প্রচারণার লেখা, নকশা ও পরিকল্পনা তৈরিতে এ প্রযুক্তির সহায়তা নিচ্ছেন। তবে বিশেষজ্ঞদের মতে, এআই ব্যবহারের পাশাপাশি তথ্যের সত্যতা যাচাই, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করাও জরুরি।

তারা মনে করছেন, শুধু প্রযুক্তির ওপর নির্ভর না করে মানুষের দক্ষতা বাড়ানোর দিকেও সমান গুরুত্ব দিতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডিজিটাল দক্ষতা অর্জন করতে পারলে নতুন প্রজন্ম দেশ-বিদেশের চাকরির বাজারে আরও ভালো সুযোগ পাবে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার এই দ্রুত অগ্রগতি ভবিষ্যতের কর্মক্ষেত্র, শিক্ষা ও ব্যবসায় বড় পরিবর্তন আনবে। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন দক্ষতা অর্জনের বিকল্প নেই।

নড়াইলে উৎসব মুখর পরিবেশে একাত্তর টিভির জন্মদিন পালিত
রবিবার সকালে নড়াইল প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে জন্মদিন পালন হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এডঃ এস এম আব্দুল হক, সহ-সভাপতি মুনীর চৌধুরী, কোষাধক্ষ্য মোস্তফা কামাল, সিনিয়ির সাংবাদিক তারিকুজ্জামান লিটু সহ সাংবাদিক বৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন একাত্তর টিভির নড়াইল প্রতিনিধি ও নড়াইল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজুল ইসলাম। এ সময় বক্তাগন একাত্তর টিভির আরও সাফল্য কামনা করেন।

সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক কারাগারে-ডিআরইউর নিন্দা
একটি সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। একই সঙ্গে পত্রিকাটির আরও পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনাকেও গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করেছে সংগঠনটি।

শনিবার (২০ জুন) ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, বগুড়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত একটি সংবাদের জেরে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। একই মামলায় পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার, বগুড়া প্রতিবেদক মো. শামস এবং জেলা প্রতিনিধি সাব্বির হাসানের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

ডিআরইউ নেতারা বলেন, সংবাদ প্রকাশের কারণে একজন সাংবাদিককে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনা স্বাধীন সাংবাদিকতা এবং মতপ্রকাশের অধিকারের জন্য অত্যন্ত উদ্বেগজনক। কোনো সংবাদ বা প্রতিবেদনের বিষয়ে আপত্তি থাকলে তা নিষ্পত্তির জন্য দেশে প্রচলিত আইনগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, মানহানির অভিযোগে মামলা দায়েরের ক্ষেত্রে যার মানহানি হয়েছে, আইন অনুযায়ী কেবল তিনিই আইনি পদক্ষেপ নিতে পারেন। অন্য কেউ তার পক্ষে মামলা করার সুযোগ নেই। পাশাপাশি অভিযোগের যথাযথ তদন্ত ও যাচাই-বাছাই ছাড়াই একজন সাংবাদিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ঘটনাও উদ্বেগের বিষয় বলে উল্লেখ করা হয়।

ডিআরইউ নেতারা বলেন, সংবাদ প্রকাশের মতো বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসরণের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করা জরুরি। মামলা, গ্রেপ্তার ও হয়রানির মাধ্যমে গণমাধ্যমের স্বাধীন পরিবেশ বাধাগ্রস্ত হয় এবং সাংবাদিকদের স্বাভাবিক পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

বিবৃতিতে অবিলম্বে সাংবাদিক মো. রেজানুর ইসলামের মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপদ, স্বাধীন ও দায়িত্বশীল পরিবেশে কাজ করার সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় ডিআরইউ।

দেশে ফের কমল স্বর্ণের দাম
শনিবার (২০ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন নির্ধারণ অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম সমন্বয় করা হয়েছে।

এর আগে গত ১৯ জুন স্বর্ণের দাম সমন্বয় করা হয়। সেদিন ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত দেশে স্বর্ণের দাম ৭৮ বার সমন্বয় করা হলো। এর মধ্যে ৩৯ বার বেড়েছে, ৩৮ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।