দৈনিক পাঠক প্রবাহ - : বিএনপি
ছাত্রদলের ভ্যানগার্ড আসলাম এবার আলোচনায় যুবদলে
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোতে সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া জোরদার হওয়ায় যেকোনো সময় ঘোষণা হতে পারে মহানগরের এই কমিটি।
আর এই কমিটির দক্ষিণ যুবদলের সভাপতি পদে তৃণমূল নেতাকর্মী ও রাজনৈতিক মহলের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সাবেক সফল সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম। স্বৈরাচারী আমলে তিনি ছিলেন পুরান ঢাকার আন্দোলনের ভ্যানগার্ড। জুলাই আন্দোলনের সময় ছিলেন সম্মুখ সারিতে।
দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, রাজপথে সক্রিয় ভূমিকা এবং দুঃসময়ে সংগঠনকে ধরে রাখার সক্ষমতার কারণে তিনি নেতাকর্মীদের বড় একটি অংশের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। দলীয় লবিং বা প্রকাশ্য তদবিরের বদলে সম্পূর্ণ নিজের ত্যাগ ও মাঠপর্যায়ের কর্মদক্ষতার কারণেই তার নাম এই শীর্ষ পদের জন্য জোরালোভাবে আলোচনায় আসেন।
বরগুনা জেলার বেতাগী থানার বিবিচিনি গ্রামের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া আসলামের শিক্ষা জীবন বেশ উজ্জ্বল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে বিএসসি (সম্মান) ও এমএসসি শেষ করে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও ইএমবিএ ডিগ্রি সম্পন্ন করেন তিনি। স্কুল জীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে যুক্ত হন আসলাম। কলেজে ওঠে ছাত্রদলের নেতৃত্বে আসেন। পরবর্তীতে ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষে জবিতে ভর্তি হয়ে ক্যাম্পাস রাজনীতিতে সক্রিয় হন।
১/১১-এর রাজনৈতিক পটপরিবর্তন থেকে শুরু করে আওয়ামী শাসনামলের দীর্ঘ দুই দশকে তিনি অসংখ্যবার পুলিশ ও প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন। ২০০৬ সালে জবি ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হওয়া, ২০১১ সালে হরতাল চলাকালে পুলিশ-ছাত্রলীগের যৌথ হামলায় পা ভেঙে যাওয়া, এবং ২০১৭ সালে বকশীবাজার আদালতে বেগম খালেদা জিয়ার হাজিরা দিতে যাওয়ার সময় ইটের আঘাতে কানের পর্দা ফেটে যাওয়ার মতো ভয়াবহ স্মৃতির সাক্ষী তিনি। এমনকি ২০২৩ সালের ২৮ অক্টোবরের মহাসমাবেশ এবং ২৯ জুলাইয়ের অবস্থান কর্মসূচিতেও তিনি একাধিকবার গুলিবিদ্ধ হন।
এত বাধা, মামলা ও শারীরিক ক্ষত সত্ত্বেও তিনি কখনো রাজপথ ছাড়েননি। বিশেষ করে ২০২৩ সালের পর যখন বিরোধী দলগুলোর ওপর তীব্র দমন-পীড়ন চলছিল, তখন আসলামের বলিষ্ঠ নেতৃত্বে জবি ছাত্রদল রাজপথে প্রতিটি কর্মসূচি সফল করে দেশব্যাপী আলোচনায় আসে। সর্বশেষ ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও তার নেতৃত্বে জবি ছাত্রদল সম্মুখসারিতে থেকে এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়। ৫ আগস্টের পর পুরান ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় রাত জেগে পূজামণ্ডপ পাহারা দিয়ে সর্বস্তরের মানুষের স্নেহভাজন হয়ে ওঠেন তিনি।
মো. আসাদুজ্জামান আসলাম সমসাময়িক ছাত্র রাজনীতিতে এক ব্যতিক্রমী ও অনুকরণীয় নাম। একটি গুরুত্বপূর্ণ ও বড় ইউনিটের সভাপতি থাকা সত্ত্বেও তিনি সম্পূর্ণ সৎ ও পরিচ্ছন্ন জীবনযাপন করেছেন। নিজের খরচ চালাতে ছাত্ররাজনীতির পাশাপাশি তিনি নিয়মিত ৫ থেকে ৬টি টিউশনি করাতেন, যা পদ ছাড়ার পরও অব্যাহত রেখেছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ছাত্রনেতা আসলামের অবদানের কথা স্মরণ করে বলেন, ছাত্রদলের চরম দুঃসময়ে আসলাম অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। প্রতিটি আন্দোলন ও সংগ্রামে তার অবদান ছিল অপরিসীম। প্রতিকূল পরিস্থিতির মাঝেও অনন্য মেধা, সততা ও অসাধারণ বিনয় তাকে অন্যদের চেয়ে আলাদা এবং সমাদৃত করে তুলেছে।
একইভাবে আসলামের ব্যক্তিত্বের প্রশংসা করে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, আসলামের মতো বিনয়ী ও অমায়িক ছাত্রনেতা সমসাময়িক রাজনীতিতে সত্যিই বিরল। একাধারে মেধাবী ও কঠোর পরিশ্রমী এই তরুণের মাঝে নেতৃত্বের সকল গুণাবলি বিদ্যমান। আমি শুনেছি ছাত্ররাজনীতি করার পাশাপাশি সে টিউশনি করত, যা আজকের তরুণদের জন্য নীতিবান হওয়ার এক অনন্য দৃষ্টান্ত।
শুধু মাঠের রাজনীতিই নয়, আসলামের এক ভিন্ন সৃজনশীল সত্ত্বাও রয়েছে। তিনি একজন কবি ও সাহিত্যিক। সমাজের অনিয়ম, অন্যায়, দুর্নীতি এবং প্রতিবাদের ভাষা তুলে ধরে ইতোমধ্যে তার ‘নয়নতারা’, ‘প্রেক্ষাপট’, ‘কল্পিত নয়’ ও ‘সংমিশ্রণ’ শিরোনামে চারটি কাব্যগ্রন্থ প্রকাশিত ও প্রশংসিত হয়েছে।
এ বিষয়ে আসাদুজ্জামান আসলাম বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনকে ধরে রাখার চেষ্টা করেছি। দলের সিদ্ধান্ত ও কর্মসূচি বাস্তবায়নে সবসময় সামনের সারিতে ছিলাম। দল যদি আমাকে দায়িত্ব দেয়, তাহলে পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে যুবসমাজকে আরও সুসংগঠিত করার চেষ্টা করব। তারেক রহমানের রাজনৈতিক নির্দেশনা বাস্তবায়নে গণমুখী ও শক্তিশালী যুবদল গড়ে তোলাই হবে প্রধান লক্ষ্য।
তৃণমূল নেতাকর্মীদের মতে, দীর্ঘ দুই দশকের রাজপথের পরীক্ষিত ত্যাগ, সততা, মেধা এবং বৈচিত্র্যময় ক্যারিশম্যাটিক নেতৃত্বের কারণেই ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের হাল ধরার জন্য আসাদুজ্জামান আসলামই এখন অধিকতর যোগ্য ও সময়োপযোগী নাম।
গাছ লাগান,পরিবেশ বাঁচান,  প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত "ওয়ান চাইল্ড ওয়ান ট্রি " কর্মসূচি বাস্তবায়নে নড়াইলের লোহাগড়ায় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের প্রস্তুতি সভায় দলটির  দায়িত্বশীল সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এই আহবান জানান ।
সূত্র জানায়, শুক্রবার (১৭ জুলাই) বিকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক শ,ম জামসেদ আলম,  সাংগঠনিক সম্পাদক সিকদার শাহ আলম, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ মিলু শরীফ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান সান্টু,  সাংগঠনিক সম্পাদক এসএ সাইফুল্লাহ মামুন, জহির আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলম প্রমুখ।
আগামী ১৯ জুলাই লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও আলোচনা সভা কর্মসূচি পালিত হবে। অনুষ্ঠানে নড়াইল জেলা বিএনপির সভাপতি নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম প্রধান অতিথি ও  সংরক্ষিত আসনের (নড়াইল-মাগুরা দায়িত্বপ্রাপ্ত)  সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বলে নেতৃবৃন্দ জানান। প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপ কর্মসূচি সফল করতেই মূলত দলটির নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন।
মোটর সাইকেল দুর্ঘটনায় বিএনপি নেতা আহত
নড়াইলের কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। বর্তমানে তিনি লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১৫ জুন ২০২৬) সকালে ব্যক্তিগত কাজে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা হয়ে দুর্ঘটনার শিকার হন। এসময় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসার পর তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেলেও চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। অনেক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দলীয় নেতাকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করে বিভিন্ন বার্তা প্রকাশ করেছেন।
স. ম. ওয়াহিদুজ্জামান মিলু দীর্ঘদিন ধরে কালিয়া উপজেলা বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তার আকস্মিক দুর্ঘটনার খবরে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
কালিয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের জনগণ তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন।
স. ম. ওয়াহিদুজ্জামান মিলু পাঠক প্রবাহকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।