দৈনিক পাঠক প্রবাহ - : আওয়ামী লীগ

আওয়ামী লীগ ছাড়লেন ইউপি চেয়ারম্যান, সঙ্গে ১২ সদস্য ও শতাধিক নেতাকর্মী
হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন পরিষদ চত্বরে বুধবার (৮ জুলাই) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আওয়ামী লীগের ইউনিয়ন সহ-সভাপতির পদ থেকে মৌখিকভাবে অব্যাহতির ঘোষণা দেন।

এ সময় উপস্থিত থেকে ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেন মুন্সী, সাহেব আলী খাঁ, আব্দুল জলিল মাতুব্বর, গিয়াসউদ্দিন হাওলাদার, আবুল মোল্লা, আব্দুর রশিদ মিনা এবং সংরক্ষিত নারী আসনের সদস্য শিরিন আক্তার ও বুড়ি বেগমও মৌখিকভাবে আওয়ামী লীগ থেকে অব্যাহতির ঘোষণা দেন। তাদের এ সিদ্ধান্তে শতাধিক কর্মী-সমর্থক সমর্থন জানান।

সংবাদ সম্মেলনে রেজাউল করিম মাতুব্বর বলেন, ‘আমি জনগণের সেবা দিয়ে তাদের পাশে থাকার জন্য আওয়ামী লীগের রাজনীতি করতাম। বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জনগণের স্বার্থে দল থেকে পদত্যাগ করলাম। বিএনপি সরকার চাইলে তাদের সঙ্গে হয়ে কাজ করবো।’

‘আমাদের ঠাঁই দেওয়ার মতো কেউ নাই। এছাড়া দলের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ দলে থেকে কোনো লাভ নেই। আমি জনগণের প্রতিনিধিত্ব করি, তাদের উন্নয়নের লক্ষ্যে কাজ করি। তারা আমাকে ভালোবেসে দুবার চেয়ারম্যান নির্বাচিত করেছেন। তাই আজ থেকে আওয়ামী লীগের সহ-সভাপতি পদ থেকে অব্যাহতি নিলাম। আমার সঙ্গে ১২ জন মেম্বারও আজ থেকে অব্যাহতি নিয়েছেন।’ বলে জানান চেয়ারম্যান রেজাউল করিম মাতুব্বর।