দৈনিক পাঠক প্রবাহ - : বাংলাদেশ

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
নিউজিল্যান্ডের হ্যামিল্টনে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে ২৩৪ রান সংগ্রহ করে। দলের হয়ে ফারজানা হক অর্ধশতক হাঁকান। এছাড়া শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানার গুরুত্বপূর্ণ ইনিংসে লড়াকু সংগ্রহ পায় টাইগ্রেসরা।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতে ভালো অবস্থানে থাকলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে তারা লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয় এবং ৯ রানের ব্যবধানে পরাজিত হয়। বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এই জয়ের মাধ্যমে নারী বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো জয় পেল বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানকে হারিয়ে দেশের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় রচনা করল টাইগ্রেসরা।

মাগুরায় দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
"রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৫ জুন সোমবার সকালে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দুর্নীতির কুফল, নৈতিকতা ও সুশাসনের গুরুত্ব তুলে ধরে রচনা ও চিত্রাঙ্কনের মাধ্যমে নিজেদের সৃজনশীলতা প্রকাশ করে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোঃ আব্দুল হাকিম বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুস সাত্তার, সহ-সভাপতি ডাঃ শেখ মনজুর রহমান, সদস্য শফিকুল ইসলাম শফিক, শরীফ স্বাধীন, নাসিমা শিলা, সৈয়দ মাহবুব আলী মিল্টনসহ আরো অনেকে।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে সততা, নৈতিক মূল্যবোধ ও দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।